বিতর্কিত তুর্কি ধর্ম প্রচারককে আট হাজার বছরের কারাদণ্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম

তুরস্কের বিতর্কিত ধর্ম প্রচারক আদনান ওক্তারকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছে ইস্তাম্বুলের একটি আদালত। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 'টেলিভ্যাঞ্জেলিস্ট' হিসেবে পরিচিত আদনান টেলিভিশন অনুষ্ঠানে নারীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে সৃষ্টিবাদ ও রক্ষণশীল মূল্যবোধ প্রচার করার জন্য জনপ্রিয়। 

এছাড়াও হারুন ইয়াহিয়া ছদ্মনামে পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় তার লেখা বই প্রকাশিত হয়েছে। 

২০১৮ সালে শত শত অনুসারীসহ আদনানকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, ইসলামিক গোষ্ঠীর মুখোশের আড়ালে একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করে আসছিলেন তিনি। এটি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও গণমাধ্যম ব্যবহার করে বিবর্তনবাদ-বিরোধী আন্তর্জাতিক প্রচারণা চালাচ্ছিল। 

২০২১ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব দেয়া, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তি, অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ, ব্ল্যাকমেইল ও অত্যাচার। 

এছাড়াও আদনানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম পণ্ডিত ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কে সহায়তার অভিযোগ আনা হয়। গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানের অভিযোগ রয়েছে তুরস্কের। 

আরও পড়ুন: পশ্চিম তীরে বহু অবৈধ ঘাঁটিকে বৈধতা দেবেন নেতানিয়াহু

প্রথমে আদনানকে এক হাজার ৭৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে উচ্চ আদালতে গেলে এ রায় বাতিল হয়ে যায়। 

অবশেষে পুনরায় বিচারের আবেদন করা হলে ইস্তাম্বুলের হাই ক্রিমিন্যাল কোর্ট তাকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেয়। এছাড়াও মামলার আরও ১০ আসামিকেও একই মেয়াদের সাজা দেয়া হয়। 


একাত্তর/এসজে

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ নিরসনে উত্তেজন প্রশমনের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর