পশ্চিম তীরে বহু ঘাঁটিকে বৈধতা দেবেন নেতানিয়াহু

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৬:৩৭ পিএম

অধিকৃত পশ্চিম তীরে কয়েক ডজন অবৈধ ঘাঁটিকে বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিতর্কিত উগ্র ডানপন্থী নেতা ইতামার বেন-গাভিরের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। 

বুধবার (১৬ নভেম্বর) এ বৈঠকে তারা নতুন সরকার দায়িত্ব নেয়ার ৬০ দিনের মধ্যে বৈধতা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে একমত হন বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। 

বেন-গাভিরের জুইশ পাওয়ার পার্টির সাথে বৈঠকের পর নেতানিয়াহুর লিকুদ পার্টি এক বিবৃতিতে জানায়, এই দুই নেতা 'উল্লেখযোগ্য অগ্রগতি' অর্জন করেছেন। 

তবে, এ ব্যাপারে দুই দল সম্মত হলেও ইসরাইলের পার্লামেন্ট নেসেটে এই প্রস্তাব যথেষ্ট সংখ্যক ভোট পাবে কিনা সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। 

যেসব বসতিকে বৈধতা দেয়ার কথা রয়েছে তাদের মধ্যে রয়েছে ফিলিস্তিনের নাবলুস ও জেনিন শহরের মধ্যে অবস্থিত হোমেস। ২০০৫ সালে এটি খালি করে দেয়া হয়। 

ইসরাইলের অধীনে সব বসতি ও ঘাঁটি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। তবে ঘাঁটিগুলো সরকার নয় বরং বসতি স্থাপনকারী কর্তৃক নির্মিত বলে দাবি করে ইসরাইল শুধুমাত্র সেগুলোকে অবৈধ বলে স্বীকার করে। 

তবে বিভিন্ন মনিটরিং ও মানবাধিকার গোষ্ঠীর জরিপে দেখা গেছে, ঘাঁটি নির্মাণে বসতি স্থাপনকারীদের অবকাঠামোগত ও আর্থিক সহায়তা দিয়ে থাকে ইসরাইল সরকার। 

এছাড়াও গত কয়েক বছরে বহু ঘাঁটিকে বৈধতা দিয়ে এমন আইন পাস করেছে সরকার, যার ফলে অবৈধ ঘাঁটিকে বৈধতা দেয়া আরও সহজ হয়েছে। 

আরও পড়ুন: ছয় হাজার বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার জান্তা

নাবলুসে বসবাসকারী ফিলিস্তিনিরা বলছেন, অবৈধ ঘাঁটিকে বৈধতা দেয়ার এ পরিকল্পনা উদ্বেগজনক, বিশেষত গত বছর থেকে বিরাজমান পরিস্থিতির কারণে। 

হোমেসকে বৈধতা দিলে তা নাবলুস-জেনিন সড়কে ফিলিস্তিনিদের জন্য ধ্বংসাত্মক হবে বলে আল-জাজিরাকে বলেন স্থানীয় একজন সাংবাদিক। বর্তমানে প্রায় প্রতিদিনই এ সড়কে ফিলিস্তিনের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটে। 


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর