৯৯ বছর বয়সে মারা গেলেন সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১০:৫৭ পিএম

বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী প্রিসিলা সিতিয়েনি ৯৯ বছর বয়সে কেনিয়ায় মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে একথা জানানো হয়।

৯০-এরও বেশি বছর বয়সে তার শিক্ষা অর্জনের সংকল্পে অনুপ্রাণিত হয়ে একটি ফরাসি চলচ্চিত্র নির্মিত হয় এবং ইউনেস্কোর প্রশংসা অর্জন করে। খবর এএফপি’র।

তার নাতি স্যামি চেপসিরর, দ্য স্ট্যান্ডার্ড সংবাদপত্রকে বলেন, গোগো প্রিসিলা বুধবার বুকের ব্যাথাজনিত জটিলতায় নিজ বাড়িতে মারা যান।

চেপসিরর বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংবাদপত্রকে বলেন, গোগো সুস্থ ছিলেন এবং মৃত্যুর তিন দিন আগ পর্যন্ত ক্লাস করেছেন। বুকের ব্যথার কারণে শেষ ক’দিন তিনি স্কুল পারেননি।

তিনি আরো বলেন, ‘আমরা তার শতায়ু জীবনের জন্য কৃতজ্ঞ। তিনি আমাদের সবাইকে গর্বিত করেছেন।’

ইউনেস্কোর মতে, তিনি ৯৪ বছর বয়সে কেনিয়ার রিফ্ট ভ্যালিতে গ্রামের স্থানীয় স্কুলের প্রধান শিক্ষককে রাজি করিয়ে স্কুলে ভর্তি হন। এই বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কারণে তিনি তার সম্প্রদায় ও এর বাইরে রোল মডেল হিসেবে প্রশংসা কুড়ান।

গত বছর জাতিসংঘের সংস্থার সাথে একটি সাক্ষাতকারে, প্রিসিলা সিতিয়েনি বলেন, তার উদ্দেশ্য ছিল কেনিয়ার অল্পবয়সী মায়েদের সন্তান হওয়ার পরে লোকলজ্জা বা সামাজিক কলঙ্কের ভয়ে স্কুল ছেড়ে দেয়ার পরিবর্তে স্কুলে ফিরে যেতে উদ্বুদ্ধ করা।

তিনি আরো বলেন, ‘শিক্ষা আপনার ভবিষ্যৎ। শিক্ষা চিরকাল আপনার মাথায় থাকে এবং একবার এটি পেলে আপনি তা হারাবেন না।’

তার প্রচেষ্টায় উদ্বুদ্ধ হয়ে ‘গোগো’ নামে একটি ফরাসি চলচ্চিত্র নির্মিত হলে গত বছর প্রথমবারের মতো তিনি বিমানে করে ফ্রান্সে গিয়ে ফার্স্ট লেডি ব্রিজিৎ ম্যাক্রোঁর সাথে দেখা করেন।

ছবিটির কো-রাইটার প্যাট্রিক পেসিস বৃহস্পতিবার তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় বিয়ার বিক্রি নিষিদ্ধ

তিনি টুইট করে বলেন, নারী শিক্ষা বিষয়ে প্রিসিলা সিতিয়েনির বার্তা অমর হয়ে থাকবেন।


একাত্তর/আরএ

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩১ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এ সময় একজন  বিক্ষোভকারকে রক্তাক্ত অবস্থায় নাইরোবীর রাস্তায় নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গণতন্ত্রপন্থী সমাবেশের...
কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর