বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় বিয়ার বিক্রি নিষিদ্ধ

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই দিন আগেই পূর্বের সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে আয়োজক দেশ কাতার ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

শুক্রবার (১৮ নভেম্বর) তারা বিশ্বকাপের আটটি স্টেডিয়ামে আশেপাশে বিয়ার কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে ‘আলোচনার’ পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ফিফা। কারণ এটি একটি ইসলামী রাষ্ট্র, যেখানে এমনিতেই অ্যালকোহল গ্রহণের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে।

তবে আকস্মিক এই সিদ্ধান্ত গ্রহণের কোন কারণ জানায়নি ফিফা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফ্যান জোনে অ্যালকোহল পাওয়া যাবে উল্লেখ করে বলা হয়,‘কাতার বিশ্বকাপে  স্টেডিয়ামের চারদিক থেকে বিয়ার বিক্রয়ের পয়েন্টগুলো সরিয়ে নেয়া হবে।’

রোববার (২০ নভেম্বর) কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপলক্ষে ইতোমধ্যে স্টেডিয়ামগুলোর চারদিকে কয়েক ডজন বিয়ার বিক্রির স্টল বসানো হয়েছিল। ২৯ দিন ব্যাপী এই টুর্নামেন্ট উপলক্ষে এক মিলিয়নেরও বেশী লোক কাতার ভ্রমণ করবেন বলে ধারনা করছে আয়োজকরা।  

অপরদিকে এবি ইনবেভের মালিকানাধীন বাডওয়াইজারের সঙ্গে ফিফার রয়েছে দীর্ঘমেয়াদি চুক্তি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এবি ইনবেভ বিষয়টি অনুধাবন করে কাতার বিশ্বকাপ চলাকালে সহায়তা করায় তাদের প্রশংসা করছে টুর্নামেন্টের আয়োজকরা।’ 

আরও পড়ুন: ইস্তাম্বুল হামলায় সন্দেহভাজন ১৭ জন কারাগারে

অবশ্য স্টেডিয়ামের ভিআইপি সুইটগুলোতে পর্যাপ্ত বিয়ার পাওয়া যাবে। যেগুলো বিক্রি করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

এছাড়া দোহায় অবস্থিত ফিফার ফ্যান জোন, কিছু প্রাইভেট ফ্যান জোন এবং ৩৫টি হোটেল ও রেস্টুরেন্টে বিয়ার পাওয়া যাবে।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর