'হোয়াসং-১৭' বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র: উ. কোরিয়া

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৭:০২ পিএম

উত্তর কোরিয়া শুক্রবার আরও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ পরীক্ষাকে সফল বলে ঘোষণা করেছে দেশটি। পাশপাশি হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্রটিকে “বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র” বলে প্রশংসা করেছে কিম প্রশাসন।

শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এর অদূরের একটি বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার হোয়াসং-১৭ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার ৪০ দশমিক ৯ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। কোরীয় উপদ্বীপের পূর্বে খোলা সাগরের এক পূর্বনির্ধারিত এলাকায় পতিত হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি ১ ঘন্টা ৮ মিনিট ৫৫ সেকেন্ড উড়ে ৯৯৯ দশমিক ২ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে। 

প্রতিবেদনে আরও বলা হয়, পরীক্ষামূলক উৎক্ষেপণ সুষ্পষ্টভাবে ক্ষেপণাস্ত্রটির “শক্তিশালী লড়াই পারদর্শীতা” প্রমাণ করেছে।

উত্তর কোরিয়ার অস্ত্রসমূহের মধ্যে হোয়াসং-১৭ হচ্ছে সর্ববৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, ১৫ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মার্কিন মহাদেশে পৌঁছাতে পারে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। এর গতি ছিল শব্দের বেগের ২২ গুণ। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাডা বলেন, ক্ষেপণাস্ত্রটির পাল্লা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল। 

এ ধরণের পদক্ষেপ একদমই সহ্য করা হবে না বলে পিয়ংইয়ংকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

image

মেয়েকে নিয়ে মিসাইল উৎক্ষেপণ দেখলেন কিম জং-উন

আরও পড়ুন: যে রিজার্ভ আছে, তা দিয়ে আরও পাঁচ মাস চলবে: প্রধানমন্ত্রী

অন্যদিকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। 

উল্লেখ্য, চলতি বছর রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুধু গেলো দুই মাসে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি। এদের মধ্যে বেশিরভাগ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হলেও, কয়েকটি ছিল দূরপাল্লার যেগুলোর যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকিস্বরূপ।  

হোয়াসং-১৭ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে উত্তর কোরিয়া। অতীতে যেসব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে তার চেয়ে এটি অনেক বড় ও শক্তিশালী। বিশেষজ্ঞদের ধারণা, এটি একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা একে প্রতিরোধ করা আরও কঠিন করে তুলবে। 


একাত্তর/আরবিএস  

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর