সিরিয়ায় রকেট হামলা, শিশুসহ নিহত পাঁচ

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১০:৫৬ এএম

সিরিয়ায় রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুসহ চার পুরুষ রয়েছেন। এ হামলায় বিধ্বস্ত হয়েছে একাধিক স্থাপনা। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি ইস্তাম্বুলে বোমা হামলায় ছয় জনের মৃত্যুর পরই উত্তেজনা বাড়ে সিরিয়া-তুর্কি সীমান্তবর্তী অঞ্চলে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২২ নভেম্বর) সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত সীমান্তবর্তী শহর আজাজে এ হামলার ঘটনা ঘটে। 

আঙ্কারার দাবি, সিরিয়া ও ইরাকে ৮৯টি লক্ষ্য ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান। এতে নিহত হয় ওয়াইপিজি ও পিকেকে’র ১৮৪ সেনা। জবাবে কুর্দি বাহিনীও হামলা চালায়।

এর আগে সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে তিন নাগরিক নিহত হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

গত ১৩ নভেম্বর, ইস্তাম্বুলে বোমা হামলায় ছয় তুর্কি নাগরিক নিহত হয়। হামলার জন্য সিরিয়ার কুর্দি বাহিনীকে দায়ী করে তুরস্ক। 


একাত্তর/এসি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর