শান্তি আলোচনায় আমেরিকাকে চায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১০:৫২ এএম

কলম্বিয়ার সরকার ও দেশটির স্বীকৃত সর্বশেষ বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) তাদের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে চায়।

শুক্রবার (২৫ নভেম্বর) উভয়পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাবে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আলোচনার উদ্যোগ নেন। দেশটিতে আগস্টে প্রথমবারের মতো কোন বামপন্থী নেতা ক্ষমতায় আসেন। গুস্তাভো কম রক্তক্ষয়ে বামপন্থী গেরিলা, মাদক পাচারকারী ও সশস্ত্র গ্রুপের সৃষ্ট সহিংসতা বন্ধের অঙ্গীকার করেন।

উভয়পক্ষ ২০১৯ সালের পর সোমবার ভেনিজুয়েলায় আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। এতে ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। আলোচনা তিন সপ্তাহ ধরে চলবে বলে ধারনা করা হচ্ছে।

আলোচনার অন্যতম জামিনদার নরওয়ে। সেখান থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয়পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আশা ও বিশ্বাসময় পরিবেশে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

তবে আলোচনায় চূড়ান্ত অংশগ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

এদিকে কলম্বিয়া সরকার ও বিদ্রোহী গ্রুপ আলোচনার জামিনদার হিসেবে নরওয়ে, কিউবা ও ভেনিজুয়েলার পাশাপাশি ব্রাজিল, চিলি ও মেক্সিকোকেও আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

উল্লেখ্য, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী আধা সামরিক বাহিনী ও মাদক পাচারকারীদের সহিংসতা চলছে।

একজন সাবেক গেরিলা পেত্রো ক্ষমতায় আসার পর পরই তার সম্পূর্ণ শান্তি নীতির অংশ হিসেবে ইএলএনের সাথে যোগাযোগ করেন।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর