চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন আর নেই

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৫:৪৮ পিএম

তিয়েনআনমেন স্কয়ারে আন্দোলনের পর প্রায় এক দশক ধরে চীনের নেতৃত্ব দেয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে একাধিক অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীন। 

বুধবার (৩০ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সাংহাইতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। 

এমন সময়ে জেমিনের মৃত্যু হলো, যখন তিয়েনআনমেন স্কয়ারের পর সবচেয়ে সহিংস আন্দোলন চলছে চীনে। করোনা বিধিনিষেধের বিরুদ্ধে সেখানে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ।

তার মৃত্যুর পর এক বিবৃতিতে জেমিনকে 'উচ্চ মর্যাদাসম্পন্ন একজন অসাধারণ নেতা' ও 'দীর্ঘ পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা' হিসেবে আখ্যা দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।  

১৯৮৯ সালে চীনের তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর রক্তাক্ত দমন-পীড়নের পরপরই ক্ষমতায় আসেন জেমিন। সেসময় এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে পড়েছিল চীন। 

তিয়েনআনমেন স্কয়ারের পর কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে প্রতিক্রিয়াশীল ও সংস্কারপন্থীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এরই মধ্যে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন আমলা হিসেবে পরিচিত জেমিন। কট্টরপন্থী ও উদারপন্থীদের মধ্যে সমন্বয় করার আশায় তাকে নেতা হিসেবে বেছে নেয়া হয়। 

জেমিনের নেতৃত্বে চীনের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে, ক্ষমতার ওপর কমিউনিস্ট পার্টির দখল আরও শক্ত হয় এবং অন্যতম বিশ্বশক্তির তালিকায় চলে আসে চীন। 

১৯৯৭ সালে হংকংয়ের শান্তিপূর্ণ হস্তান্তর ও ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তির সময় ক্ষমতায় ছিলেন তিনি। এরপরই বিশ্ব অর্থনীতির মূল ধারায় চলে আসে চীন। 

তবে রাজনৈতিক সংস্কারকে পাশে রেখে তাইওয়ান ইস্যুতে অভ্যন্তরীণ মতবিরোধকে কঠোর হাতে দমন করেন জেমিন। কমিউনিস্ট পার্টির প্রতি হুমকি হিসেবে বিবেচিত ধর্মীয় গোষ্ঠী ফালুন গংয়ের ওপর ১৯৯৯ সালে চালানো দমন-পীড়নের জন্য ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। 

কমিউনিস্ট পার্টিতে নিজের অবস্থান নিরাপদ করতেও আগ্রহী ছিলেন জেমিন। সে লক্ষ্যে দ্য থ্রি রিপ্রেজেন্টস থিওরি নামের নিজ রাজনৈতিক আদর্শ প্রবর্তন করেন তিনি। 

আরও পড়ুন: এবার ফিলিস্তিনের পক্ষে সরব চীন

ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে চেষ্টা করেছিলেন তিনি। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকাকালীন নাইন ইলেভেন হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহায়তার আশ্বাস দেন তিনি।

জেমিনের উত্তরসূরি হু জিনতাও ও শি জিনপিং তার শেষকৃত্যে অংশগ্রহণ করবেন বলে এক চিঠিতে জানানো হয়েছে। তবে 'চীনা চর্চার' সাথে সঙ্গতি রেখে সেখানে বিদেশী রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হবে না বলে সেখানে বলা হয়েছে। 


একাত্তর/এসজে

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর