ইউক্রেনে অস্ত্র সরবরাহকারীদের সতর্ক করলো রাশিয়া

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

পশ্চিমা রাষ্ট্রগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে এবং সেসব অস্ত্র রাশিয়ার স্থাপনা ধ্বংসের কাজে ব্যবহৃত হচ্ছে, এমন অভিযোগ তুলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সেসব দেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে মস্কো। 

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতা দিতে গিয়ে ভ্যাসলি বলেন, গত ৪ ডিসেম্বর দোনেস্ক অঞ্চলের স্পোর্টস এরেনাতে খাবার পানি বিতরণের সময় সেখানে ইউক্রেনের সামরিক বাহিনী কামানের গোলাবর্ষণ করে। ইউক্রেনের সেনারা এসব কামানের গোলা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পেয়েছে।

পশ্চিমাদের দেয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনারা কার্যত শহরকে মাটির সাথে মিশিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। 

তিনি জানান, ২৭ নভেম্বর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনাদের হাতে দোনবাস অঞ্চলে ২২ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৮০ জন আহত হয়েছেন। এর বাইরে বহু সংখ্যক ঘরবাড়ি ও স্কুল ভবন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সমস্ত হামলায় ইউক্রেন আমেরিকার দেয়া হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

ভ্যাসিলি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর এ অপরাধের সমস্ত তথ্য রেকর্ড করছি। এ সমস্ত অপরাধমূলক তৎপরতার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে হুমকি দেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সাড়ে ২৭ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম, ড্রোন-বিরোধী এবং বিমান বিধ্বংসী অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে।  

আরও পড়ুন: অবসরের হুমকি ফিরিয়ে নিলেন নেইমার

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, গত নভেম্বর পর্যন্ত, ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ ছিল প্রায় ২০ বিলিয়ন ডলার। অন্যদিকে ন্যাটভুক্ত দেশগুলোও ইউক্রেনকে নিয়মিত অস্ত্র দিয়ে আসছে।

মস্কো বলছে, এর ফলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। আরও বেশি ক্ষতির মুখে পড়বে ইউরোপ।   


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর