এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম গ্রেপ্তার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

সম্প্রতি দেউলিয়া ঘোষিত ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স -এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রিডকে বাহামা দ্বীপপুঞ্জ থেকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির এটর্নি জেনারেল।

পুলিশ বলছে, ব্যাংকম্যান-ফ্রিডকে যুক্তরাষ্ট্র এবং বাহামার আইনে ‘আর্থিক অনিয়মের অভিযোগে’ গ্রেপ্তার করা হয়েছে।

গত মাসে এফটিএক্স যুক্তরাষ্ট্রে আবেদন জানিয়েছিল তাদের প্রতিষ্ঠানটি দেউলিয়া ঘোষণার জন্য। এই এক্সচেঞ্জ ব্যবহারকারীরা সেখান থেকে তাদের তহবিল তুলে নিতে পারছিল না। এফটিএক্স দেউলিয়া হয়ে যাওয়ায় বহু বিনিয়োগকারী তাদের শত শত কোটি ডলার খুইয়েছেন বলে ধারণা করা হয়।

গত মাসে আদালতে দায়ের করা কাগজপত্র থেকে দেখা যাচ্ছে, ৫০টি বড় ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে এফটিএক্সের দেনার পরিমাণ তিনশ’ কোটি ডলারের বেশি।  

এফটিএক্সকে দেউলিয়া ঘোষণার যে প্রক্রিয়া চলছে, সেটি সম্পন্ন হওয়ার পর লোকজন সেখান থেকে তাদের গচ্ছিত অর্থ কতোটা ফেরত পাবে তা এখনো পরিষ্কার নয়। তবে অনেক বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিচ্ছেন যে, লোকজন যে পরিমাণ অর্থ জমা রেখেছে, তার সামান্য অংশই হয়তো তারা ফেরত পাবেন।

এফটিএক্স এক্সচেঞ্জের মাধ্যমে মানুষ বিটকয়েনের মতো ক্রিপটোকারেন্সি সাধারণ মুদ্রা দিয়ে কেনা-বেচা করতে পারতো।

একসময় স্যাম ব্যাংকম্যান-ফ্রিডকে তুলনা করা হতো যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের তরুণ সংস্করণ বলে। মাত্র গত অক্টোবর মাসেও  ব্যাংকম্যান-ফ্রিডের মোট সম্পদের পরিমাণ ছিল দেড় হাজার কোটি ডলারের বেশি।

একজন রাজনৈতিক তহবিল-দাতা হিসেবে তিনি ওয়াশিংটন-ডিসিতে বেশ সুপরিচিত হয়ে উঠেছিলেন।

তিনি মূলত ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক এবং গোষ্ঠীগুলোকে অর্থ দিতেন। যেসব গোষ্ঠী মহামারি প্রতিরোধ এবং ক্রিপটোকারেন্সীর আইন-কানুন তৈরির জন্য প্রচারণা চালাচ্ছিল, তিনি তাদেরকেও অর্থ যোগাতেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যাংকম্যান-ফ্রিড বলেছিলেন, এই প্রতিষ্ঠানে অনেক ভুল হয়েছে। তবে কোন ধরণের অবৈধ তৎপরতায় জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেন।

আরও পড়ুন: পুতিনের ‘প্রাকৃতিক গ্যাস ইউনিয়ন’ পরিকল্পনায় উজবেক বাগড়া

বিবিসিকে তিনি বলেন, আমি জেনে-শুনে কোন প্রতারণা করিনি, আমি চাইনি এরকম কিছু ঘটুক। তবে আমি নিজেকে যতটা যোগ্য ভাবতাম, ততটা যোগ্য আমি ছিলাম না।

ক্রিপটোকারেন্সীর বাজার এই পুরো বছর ধরেই বেশ অস্থির ছিল, আর বছর শেষে এসে এভাবেই দেউলিয়া হয়ে যায় এফটিএক্স। এবছর কেবল বিটকয়েনেরই দর পড়ে গেছে প্রায় ৬০ শতাংশ। অন্যান্য ক্রিপটোকারেন্সীর দামও অনেক পড়ে গেছে।


একাত্তর/আরএ

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর