আন্দামান সাগরে নৌকায় ভাসমান শতাধিক রোহিঙ্গা নাগরিক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে প্রায় শতাধিক রোহিঙ্গা নাগরিক নৌকায় করে সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাদের মধ্যে কমপক্ষে ১৬-২০ জন ক্ষুধা-তৃষ্ণায় বা পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) পাঁচটি ভারতীয় জাহাজ নৌকাটির কাছে পৌঁছায় বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। 

মিয়ানমারের রোহিঙ্গাদের সহায়তাকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া জানান, কমপক্ষে ২০ জন রোহিঙ্গা নাগরিক মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে অনেকে ক্ষুধা-তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ আবার নিরুপায় হয়ে পানিতে ঝাঁপ দিয়েছেন। 

শরণার্থী অধিকার নিয়ে কাজ করা এশিয়া প্যাসিফিক রিফিউজি রাইটস নেটওয়ার্ক'স রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ওই রোহিঙ্গা নাগরিকরা খাদ্য ও পানি ছাড়াই নৌকায় ভেসে রয়েছেন। 

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ভারতীয় নৌবাহিনী বা কোস্টগার্ড। 

মিয়ানমারের সহিংসতা ও বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে প্রতি বছর শত শত রোহিঙ্গা নাগরিক সাগর পাড়ি দেয়ার চেষ্টা করেন। তাদের বেশিরভাগেরই গন্তব্য থাকে মালয়েশিয়া। 

আরও পড়ুন: ভারতীয় ওষুধ কোম্পানির বিচারের দাবি গাম্বিয়ার

গত সপ্তাহে শতাধিক রোহিঙ্গা নাগরিকসহ একটি নৌকা উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। 

সাম্প্রতিক সময়ে আন্দামান সাগর পাড়ি দেয়া রোহিঙ্গা নাগরিকের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।


একাত্তর/এসজে 


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর