কুখ্যাত সিরিয়াল কিলার শোভরাজ কারাগার থেকে মুক্ত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ পিএম

ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজ নেপালের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমেরিকান এবং কানাডিয়ান পর্যটককে হত্যার দায়ে তার বেশিরভাগ সাজা ভোগ শেষে শুক্রবার মুক্তি পান তিনি। শোভরাজ নিজেকে লেডি কিলার বলেও দাবি করতেন এবং খুনের কথাও স্বীকার করেছেন।

শোভরাজকে কাঠমান্ডুর সেন্ট্রাল জেল থেকে বের করার পর কঠোর পাহারায় পুলিশ কনভয়ে রাখা হয়েছে। তার ভ্রমণ নথি প্রস্তুত করার জন্য ইমিগ্রেশন অধিদপ্তর কাজ করছে। সেটি শেষ হলে তাকে আবার ফ্রান্সেই পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপালের কর্তৃপক্ষ।

image


কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শোভরাজকে খারাপ স্বাস্থ্য, ভালো আচরণ এবং ইতিমধ্যে তার বেশিরভাগ সাজা ভোগ করায় তাকে মুক্তি দেয়ার আদেশ দেয় নেপালের সুপ্রিমকোর্ট। নেপালে যাবজ্জীবন সাজা ২০ বছর। আদেশে আরও বলা হয়, তাকে ১৫ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে।

শোভরাজের আইনজীবি গোপাল সিওয়াকোটি চিতান সাংবাদিকদের জানান, ভ্রমণ নথির জন্য নেপালে ফরাসি দূতাবাসে অভিবাসন বিভাগকে অনুরোধ করতে হবে। এতে কিছুটা সময় লাগতে পারে। বড়দিনের ছুটির জন্য সপ্তাহের শেষ দিকে অফিস বন্ধ থাকে।

image


আদালতের নথিতে বলা হয়েছে যে তিনি ইতিমধ্যে তার ৭৫ শতাংশেরও বেশি সাজা ভোগ করেছেন, যা তাকে মুক্তির যোগ্য করে তুলেছে। এছাড়াও তার হৃদরোগ রয়েছে।

শোভরাজ অতীতে বেশ কয়েকজন পশ্চিমা পর্যটককে হত্যার কথা স্বীকার করেছেন এবং তিনি আফগানিস্তান ও ভারতে কমপক্ষে ২০ জনকে হত্যা করেছেন বলে মনে করা হয়। 

১৯৭০ দশকে থাইল্যান্ড, তুরস্ক, নেপাল, ইরান এবং হংকং ছাড়া নেপালে ২০০৪ সালে অভিযুক্ত হওয়ার পরে তিনি প্রথমবার আদালতে দোষী সাব্যস্ত হন। 

image


শোভরাজের ডাকনাম ‘দ্য সার্পেন্ট’। একজন ছদ্মবেশী এবং পালাবার কারিগর হিসাবে তার খ্যাতি রয়েছে।

আরও পড়ুন: কে এই সিরিয়াল কিলার চার্লস শোভরাজ?

চুরির সন্দেহে শোভরাজকে নয়াদিল্লির সর্বোচ্চ-নিরাপত্তা বেষ্টিত তিহার কারাগারে দুই দশক ধরে রাখা হয়েছিল। কিন্তু ১৯৯৭ সালে কোনো অভিযোগ ছাড়াই ফ্রান্সে নির্বাসিত করা হয়েছিলো। ২০০৩ সালের সেপ্টেম্বরে তিনি কাঠমান্ডুতে হঠাৎ করে উদয় হন। 


একাত্তর/এসি

মাটির নিচে একটি গোপন কারাগার, রাকেফেত, যেখানে কয়েক হাজার ফিলিস্তিনিকে আটক করে রেখেছিল ইসরাইল। সেখানে কখনোই পৌঁছায় না সূর্যের আলো, আটককৃতরা পর্যাপ্ত খাবার পান না। পরিবার কিংবা বাইরের পৃথিবীর কোনো...
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত ৩১ জন কারাবন্দী নিহত হয়েছেন। এরমধ্যে সশস্ত্র দাঙ্গায় চারজন এবং শ্বাসরোধে কমপক্ষে আরও ২৭ জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন...
পুলিশ জানিয়েছে, বাইরের বিক্ষোভকারীরা এবং ভেতরে থাকা বন্দীরা যৌথভাবে কারাগারের দেয়াল ভেঙে ফেলার পর কয়েদিরা পালিয়ে যায়।
কয়েক বছরের আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর