করোনা মোকাবেলায় চীনকে সহায়তার প্রস্তাব তাইওয়ানের

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০২:১১ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় চীনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তবে তাইওয়ানের কাছে চীনের সামরিক কর্মকাণ্ড শান্তি ও স্থিতিশীলতার জন্য হিতকর নয় বলে মন্তব্য করেছেন তিনি। 

রোববার (১ জানুয়ারি) নববর্ষ উপলক্ষে প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া বার্তায় সাই বলেন, 'চীনে করোনার সংক্রমণ বৃদ্ধির ঘটনা সবাই দেখেছে। মানবিক সহায়তার দিক থেকে দেখলে যতক্ষণ প্রয়োজন পড়বে ততক্ষণ আমরা মানুষকে মহামারি থেকে রক্ষা করে স্বাস্থ্যবান ও নিরাপদ একটি বছর পার করতে সহায়তা দিতে ইচ্ছুক'। 

উল্লেখ্য, কোভিড ছড়িয়ে পড়া রোধ করতে একে অপরের নানা পদক্ষেপ নিয়ে বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়েছে চীন ও তাইওয়ান। 

গত বছর সংক্রমণ বেড়ে যাওয়ার পর মহামারি নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার অভিযোগে তাইওয়ানের সমালোচনা করেছে চীন। অন্যদিকে চীনের বিরুদ্ধে স্বচ্ছতার অভাব ও তাইওয়ানে টিকা সরবরাহ ব্যাহত করার অভিযোগ করেছে তাইওয়ান। 

চীনের প্রতি আলোচনার আহবানের পুনরাবৃত্তি করে সাই বলেন, যুদ্ধ সমস্যা সমাধানের উপায় নয়। 

আরও পড়ুন: লেবাননে নৌকা ডুবে দুই অভিবাসন প্রত্যাশী নিহত, উদ্ধার ২৩২

এদিকে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দেয়া নতুন বছরের ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান নিয়ে তেমন কোনও মন্তব্য করেননি। শুধু তাইওয়ান প্রণালির উভয় পাশের বাসিন্দাদের 'একই পরিবারের সদস্য' বলে আখ্যা দেন তিনি। তাইওয়ানকে চীনের নিয়ন্ত্রণে আনার ব্যাপারেও কোনও কথা বলেননি তিনি। 

এ ব্যাপারে সাইয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাইওয়ানের কাছে পিপলস লিবারেশন আর্মির সামরিক কর্মকাণ্ড মোটেই আন্তঃপ্রণালি সম্পর্ক ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার জন্য হিতকর নয়। 


একাত্তর/এসজে

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর