হাসপাতালে সোনিয়া গান্ধি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০১:৫৬ পিএম

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেকআপের জন্য বুধবার  তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। খবর হিন্দুস্তান টাইসমের। 

সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে ৭৬ বছর বয়সি সোনিয়ার অবস্থা স্থিতিশীল।

মঙ্গলবার উত্তরপ্রদেশে রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী 'ভারত জোড়ো যাত্রা'য় সাত কিলোমিটার হাঁটার পর নয়াদিল্লি ফিরে আসেন। উত্তরপ্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রাবিরতির পর বুধবার সকাল ৬টায় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' ফের শুরু হয়। পরে মা অসুস্থ জানতে পেরে প্রিয়াংকা ফিরে আসেন। রাহুল আবার যাত্রায় যোগ দেন।

এর আগে গত বছরের ১২ জুন করোনার কারণে সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

প্রিয়াংকা গান্ধী জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এ নিয়ে টুইটবার্তায় তিনি সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতাও কামনা করেছেন। 


একাত্তর/এআর

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় ও নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতির বিজয়ের নেতৃত্বাধীন 'তামিলাগা ভেত্তরি কাজহাগাম' (টিভিকে) সরকার গঠনের পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছে।...
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের চরম খরা কাটিয়ে এক নাটকীয় রূপকথার জন্ম দিয়েছেন মোতাব শেখ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া থেকে শুরু করে বিধানসভার দোরগোড়ায় পৌঁছানো, ফারাক্কার এই...
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্মেলন চলার সময ইয়ুথ কংগ্রেসের শার্টহীন বিক্ষোভের ঘটনায় কংগ্রেসের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর