প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ হ্যারির

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম

প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম তার ছোট ভাই প্রিন্স হ্যারির ওপর শারীরিক আক্রমণ করেছিলেন বলে অভিযোগ করেছেন হ্যারি। প্রিন্স হ্যারির স্মৃতিকথা 'স্পেয়ার' প্রকাশিত হওয়ার আগে তার এই অভিযোগের কথা ছেপেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে গার্ডিয়ান জানায়, প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে উইলিয়ামের সাথে এক বাকবিতণ্ডার কথা বলা হয়েছে বইয়ে। 

এই বিতণ্ডার এক পর্যায়ে উইলিয়াম তার কলার ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছিলেন বলে বইয়ে লিখেছেন হ্যারি। এতে তার গলার একটি নেকলেস ছিঁড়ে যায় বলে দাবি করেছেন তিনি। 

এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে প্রিন্স অব ওয়েলসের সরকারি বাসভবন কেনসিংটন প্যালেস। 

প্রিন্স হ্যারির স্মৃতিকথা 'স্পেয়ার' প্রকাশিত হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার। তবে প্রকাশের আগে কড়া নিরাপত্তার মধ্যেই এর একটি কপি হাতে পাওয়ার কথা দাবি করেছে গার্ডিয়ান। 

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে লন্ডনে প্রিন্স হ্যারির বাসভবনে উইলিয়ামের কিছু মন্তব্যের পর দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির সূত্রপাত হয়। 

প্রিন্স উইলিয়াম মেগানের সাথে হ্যারির বিয়ের সমালোচনা করেছিলেন বলে বইয়ে লিখেছেন হ্যারি। উইলিয়াম মেগানকে 'বেয়াড়া', 'বেয়াদব' ও 'ক্ষতিকর' বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ হ্যারির। 

উইলিয়াম 'সংবাদমাধ্যমের বক্তব্যকে তোতাপাখির মতো 

পুনরাবৃত্তি করে যাচ্ছিলেন' বলেও বইয়ে হ্যারি অভিযোগ করেছেন বলে দাবি করছে গার্ডিয়ান। 

আরও পড়ুন: প্রতিমাসে ৩০ হাজার অভিবাসী নেবে আমেরিকা

তবে এ ঘটনাকে 'মারামারি' বলতে নারাজ গার্ডিয়ান। কেননা বইয়ে হ্যারির ভাষ্য অনুযায়ী, উইলিয়াম তাকে পাল্টা আক্রমণ করার আমন্ত্রণ জানালেও তাতে সাড়া দেননি তিনি। 

সাম্প্রতিক সময়ে রাজপরিবারের সাথে বিভিন্ন অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন রাজপরিবার ছাড়া প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এ নিয়ে নির্মিত নেটফ্লিক্স তথ্যচিত্র 'হ্যারি এন্ড মেগান'-এ নানা বিষয় নিয়ে খোলাখুলি নিজেদের বক্তব্য জানিয়েছেন তারা। 


একাত্তর/এসজে


রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর