বিমানবন্দরে করোনা বিধিনিষেধ তুলে নিলো চীন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪১ পিএম

করোনা ভাইরাসের বিরুদ্ধে জিরো নীতি থেকে অবশেষে বেরিয়ে আসলো চীন। রোববার থেকে দেশটিকে ভ্রমণের পর ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনের প্রয়োজনীয়তার ইতি টেনেছে চীন। বিমানবন্দরে আসার পর যাত্রীদের করোনা পরীক্ষাও করতে হয়নি।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন জানিয়েছে, নতুন নিয়মের অধীনে আসা প্রথম দফার যাত্রীরা রোববার মধ্যরাতের পর দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজু এবং শেনজেনের বিমানবন্দরে অবতরণ করেছেন। আগতরা কোন ধরনের সমস্যা ছাড়াই বিমানবন্দর ত্যাগ করেন।

সিঙ্গাপুর ও কানাডার টরন্টো থেকে চীনে আসা ৩৮৭ জন যাত্রী বিমানবন্দরে আসার পর করোনা পরীক্ষা করতে হয়নি। এ ছাড়া রাষ্ট্রীয় সুবিধায় পাঁচ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনেও তাদের থাকতে হচ্ছে না। দীর্ঘ তিন বছর পর আবারো স্বাভাবিক অবস্থায় ফিরলো চীন।

চীন কঠোরভাবে যে শূন্য করোনানীতি অনুসরণ করে আসছিল, বাইরে থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনের নিয়ম তুলে নেওয়া সেই নীতি থেকে সরে আসার চূড়ান্ত পদক্ষেপ। তবে এতে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: থাইল্যান্ডে আবারো ফিরলো করোনা বিধিনিষেধ

নজিরবিহীন বিক্ষোভের মুখে ডিসেম্বরের শুরুতে কঠোর করোনাবিধি প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার। তারপরই একে একে প্রত্যাহার হলো কোয়ারেন্টাইন এবং নমুনা পরীক্ষার নিয়ম। 

বেইজিং সীমান্ত খুলে দিলেও অনেক দেশ চীন ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ আরোপ করেছে। তাদের শঙ্কা দেশটিতে যে হারে করোনা বাড়ছে, তাদের নতুন ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে।


একাত্তর/এসজে


জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর