৬০০ ইউক্রেনীয় সৈন্য হত্যার রুশ দাবি অস্বীকার ইউক্রেনের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৮ এএম

ইউক্রেনের ক্রামাতোর্স্কে ৬০০ ইউক্রেনীয় সৈন্য হত্যার রুশ দাবিকে 'প্রোপাগান্ডা' বলে আখ্যায়িত করেছে ইউক্রেন। 

রোববার (৮ জানুয়ারি) রাশিয়া দাবি করে, পূর্বাঞ্চলের ক্রামাতোর্স্ক শহরে 'গণ মিসাইল হামলায়' ৬০০রও বেশি ইউক্রেনীয় সৈন্য হত্যা করেছে তারা। তবে এ দাবির পক্ষে তারা কোনও প্রমাণ দেখাতে পারেনি। 

রাশিয়া আরও জানায়, বছরের প্রথম দিনে রাশিয়ান ঘাঁটিতে ইউক্রেনের হামলায় ৮৯ রুশ সৈন্য নিহতের ঘটনার প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে তারা। 

তবে একে অসত্য বলে দাবি করে ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেন, এটি রাশিয়ার আরেকটি প্রোপাগান্ডা। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সেনাদের অস্থায়ী বাসভবনে হামলায় তারা ৬০০রও বেশি সেনা হত্যা করেছে। দুটি ভবনে এক হাজার ৩০০রও বেশি সৈন্য অবস্থান করছিলো বলে দাবি তাদের। 

আরও পড়ুন: ব্রাজিলে এই পরিস্থিতি যেভাবে সৃষ্টি হলো

গত ১ জানুয়ারি মাকিভকায় ৮৯ সৈন্য নিহতের ঘটনার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার। সেই হামলায় কমপক্ষে ৪০০ মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। 

বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্রামাতোর্স্ক নগরীর বেশ ক্ষয়ক্ষতি হলেও ভবন ধ্বংস হয়ে যাওয়ার বা মানুষ নিহত হওয়ার কোনো স্পষ্ট প্রমাণ দেখা যায়নি।


একাত্তর/এসজে


মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর