ব্রাজিলে দাঙ্গার তদন্ত শুরু, অভিযোগ অস্বীকার বলসোনারোর

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম

ব্রাজিলে গত চার দশকের সবচেয়ে সহিংস দাঙ্গার ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দাঙ্গা ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা। 

রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তায় ত্রুটির জন্য রোববার (৮ জানুয়ারি) গভর্নরকে ৯০ দিনের জন্য অপসারণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সেইসাথে অভ্যুত্থানে উসকানি দেওয়া প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে ফেসবুক, টুইটার ও টিকটককে। 

বলসোনারোর বিরুদ্ধে ভোট জালিয়াতি নিয়ে ভিত্তিহীন অভিযোগের পর সমর্থকদের দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগ করেছেন লুলা। 

তবে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া বলসোনারো এ অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছেন। 

রোববার ব্রাসিলিয়ায় কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্টের প্রাসাদে আক্রমণ চালায় সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর হাজার হাজার সমর্থক। এসময় তারা জানালা ও আসবাবপত্রের ভাঙচুর চালায় এবং সংবিধানের মূল কপি চুরি করে। প্রেসিডেন্টের নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্রও ছিনিয়ে নেয়া হয়।

বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, বলসোনারোর ঘনিষ্ঠজন ও গভর্নর ইবানেইস রোচার অধীনে থাকা স্থানীয় মিলিটারি পুলিশ আন্দোলনকারীদের থামাতে কিছুই করেনি। 

রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে ফেডারেল হস্তক্ষেপের নির্দেশ দিয়ে 'ফ্যাসিস্ট' হামলায় নেতৃত্ব দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লুলা। 

রাজধানীর নিরাপত্তা বাহিনী কীভাবে কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে ঘোষিত এই হামলা সামাল দিতে হিমশিম খেলো সে নিয়ে প্রশ্ন তুলেছেন লুলার সমর্থকরা। 

আরও পড়ুন: ৬০০ ইউক্রেনীয় সৈন্য হত্যার রুশ দাবি অস্বীকার ইউক্রেনের

এক টুইটবার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ গণতান্ত্রিক তবে সরকারি ভবনে হামলা 'সীমা অতিক্রম করে গেছে'। 

দুই বছর আগে মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার কথা মনে করে ব্রাজিলের এই ঘটনার নিন্দা জানিয়েছেন জো বাইডেন ও ইম্যানুয়েল ম্যাখোঁসহ বিশ্বনেতারা। 


একাত্তর/এসজে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর