কিশিদার 'জি-৭' সফর শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

সাতটি শিল্পোন্নত দেশের জোট 'জি-৭' এর পাঁচটি দেশ সফরের প্রথম ধাপে ফ্রান্সে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, চলতি বছরের মে মাসে হিরোশিমায় অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনের আগে, জোটের দেশগুলোর নেতাদের সাথে আলোচনা করতে ফ্রান্স, ইতালি, ব্রিটেন, কানাডা এবং যুক্তরাষ্ট্র সফর করবেন কিশিদা। 

চলতি বছর জোটটির সভাপতি রাষ্ট্রের দায়িত্বে রয়েছে জাপান।

এর আগে সোমবার সফর শুরুর আগে জাপানের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি জি-৭ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা আরও গভীর করতে তাদের নেতাদের সাথে খোলামেলা আলোচনার প্রত্যাশা করছেন।

বর্তমান গুরুতর নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে একটি অভিন্ন অনুধাবন ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি এসব বিষয়ে জাপানের অবস্থান উপস্থাপন করে পারস্পরিক সমন্বয় নিশ্চিত করে নিতে চান তিনি।

এসময় জাপান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে কিশিদা বলেন, এটি দুই দেশের জন্য নিজেদের দ্বিপাক্ষিক জোটকে আরও সুসংহত করার পাশাপাশি পারস্পরিক ঘনিষ্ঠ সহযোগিতা পুনঃনিশ্চিত করার জন্য একটি মূল্যবান সুযোগ হবে।

তিনি উল্লেখ করেন, তার সরকার জাপানের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার জন্য তিনটি প্রধান নিরাপত্তা সংক্রান্ত নথিতে সংশোধনী আনার বিষয়টি প্রকাশের অল্পসময় পরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: এক দশকের রেকর্ড ভাঙলো দিল্লি, কুয়াশায় দৃশ্যমানতা শূন্য

জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। এ সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। এরা বৈশ্বিক সম্পদের শতকরা ৬৪ ভাগের প্রতিনিধি ($২৬৩ ট্রিলিয়ন)।

আগে এটি ছিল 'জি-৮', কিন্তু ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেয়া হয়।


একাত্ত/আরবিএস   

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর