আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৮:১৩ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা। 

স্থানীয় সময় বুধবার (১১ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। 

চীনের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালেবানের সঙ্গে বৈঠক করার সময় বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী মুহাজের ফারাহি এএফপিকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চীনা প্রতিনিধিদল থাকার কথা ছিল। তবে বিস্ফোরণের সময় তারা উপস্থিত ছিলেন তা এখনও স্পষ্ট নয়।

পাশের তথ্য মন্ত্রণালয়ের ভবনের বাইরে অপেক্ষারত এএফপি দলের গাড়িচালক জামশেদ কারিমি জানান, ব্যাকপ্যাক এবং রাইফেল কাঁধে নিয়ে এক লোককে তার পাশ দিয়ে হেঁটে যেতে দেখেন তিনি। আর এরপরই বিস্ফোরণের শব্দ শুনতে পান। 

আরও পড়ুন: প্যারিসে ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত ছয়

এএফপি দ্বারা যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের পতাকা দ্বারা চিহ্নিত মন্ত্রণালয়ের উঁচু-প্রাচীরের বাইরের রাস্তায় মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কোনও ক্ষতি হয়নি।

দেশটিতে তালেবান প্রশাসন ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারা বিদ্রোহের মুখোমুখি হয়েছে, যারা সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ান ও পাকিস্তানি দূতাবাস এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। 


একাত্তর/এসজে

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর