প্যারিসে ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত ছয়

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৬:০৭ পিএম

প্যারিসের গ্যারে ডু নর্ড ট্রেন স্টেশনে ছয়জনকে ছুরিকাঘাতে আহত করেছে এক হামলাকারী। এ ঘটনায় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে হামলাকারী। 

স্থানীয় সময় বুধবার (১১ জানুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে স্টেশনের প্রবেশপথ ও ভেতরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী বাড়িতে তৈরি একটি অস্ত্র ব্যবহার করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

এর আগে পুলিশ জানিয়েছিল, হামলায় ছুরি বা ব্লেড জাতীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। 

হামলার এক মিনিটের মধ্যে অফ-ডিউটি পুলিশ অফিসাররা নাইট শিফট শেষে বাড়ি ফেরার পথে হামলাকারীকে তিনবার গুলি করে বলে জানান তিনি।

ইউরোপের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি গ্যারে ডু নর্ড। এটি লন্ডন থেকে ইউরোস্টার ট্রেনের আগমন পয়েন্ট এবং ইউরোপের উত্তরে ঢোকার একটি প্রধান প্রবেশদ্বার।

এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা ছিল কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ডারমানিন বলেন, এ ঘটনার ফৌজদারি তদন্ত শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসবাদের জন্য কোন তদন্ত খোলা হয়নি।

তিনি জানান, হামলাকারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার সময় সে কিছুই বলেনি এবং তার কাছে কোনো পরিচয়পত্রও ছিল না। 

আরও পড়ুন: সোলেদার শহর দখলে নেয়ার দাবি ওয়াগনার গ্রুপের

আহত ছয়জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলেও জানান তিনি।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে, গ্যারে ডু নর্ড স্টেশনে ছুরি দিয়ে হামলা চালানো একজনকে হত্যা করেছিল পুলিশ।


একাত্তর/এসজে

নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত দুবাইয়ের একটি হোটেলে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
প্যারিসে ৫০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করছেন পাকিস্তানের আলী আকবর। ফরাসি সংস্কৃতিতে বড় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার দেয়া হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’। 
প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। 
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর