খরচ কমাতে সেনাবাহিনীতে ছাঁটাই করছে শ্রীলঙ্কা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম

তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা বিভিন্নভাবে খরচ কমানোর চেষ্টা করছে। কয়েকদিন আগে দেশটিতে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ স্থগিত করা হয়েছে। এবার সেনাবাহিনীর পরিধিও কমাতে যাচ্ছে দেশটি।

শুক্রবার (১৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রেমিথা বান্দারা থেনাকুন এ কথা জানান। 

থেনাকুন তার বিবৃতিতে বলেন, সামরিক ব্যয় মূলত রাষ্ট্রের খরচের খাতে থাকে, যা জাতীয় ও মানবিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে পরোক্ষভাবে অর্থনৈতিক অগ্রযাত্রার পথ করে দেয় ও উদ্দীপনা জোগায়। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে, আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা বাহিনীকে প্রযুক্তি ও কৌশলগতভাবে দক্ষ ও ভারসাম্য পূরণ করে গড়ে তোলা।

শ্রীলঙ্কা আগামী বছরের মধ্যেই তাদের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে এক লাখ ৩৫ হাজার করবে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে তা এক লাখে নামিয়ে আনা হবে।

সাত দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া দ্বীপরাষ্ট্রটি খরচ কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সামরিক বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিলেন। 

আরও পড়ুন: জোশীমঠের পর কর্ণপ্রয়াগের বাড়িঘরেও ফাটল

শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে সর্বোচ্চ তিন লাখ ১৭ হাজারে পৌঁছেছিল। এই সংখ্যা তামিল বিচ্ছিন্নতাবাদী লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) সঙ্গে ২৫ বছরব্যাপী সংঘাতের সময়কার চেয়েও অনেক বেশি। 

বর্তমানে দেশটির সামরিক বাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা দুই লাখের সামান্য বেশি বলে জানিয়েছে লঙ্কান গণমাধ্যমগুলো।


একাত্তর/এসজে

ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া ব্যবসায়ীদের আন্দোলন প্রথমদিকে স্বাগত জানালেও পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিলো ইরান সরকার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর