লিথুয়ানিয়া-লাটভিয়া গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ এএম

লিথুয়ানিয়া ও লাটভিয়াকে সংযুক্তকারী একটি গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার লিথুয়ানিয়ার উত্তরাঞ্চলে লাটভিয়ার সীমান্ত লাগোয়া পাসভালিসে এ ঘটনা ঘটে।

তবে, সেখানে প্রথমিকভাবে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী নিমুনাস বিকনিয়াস। 

তিনি বলেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, আমরা কোনো ক্ষতিকর কারণ দেখতে পাই না তবে তদন্তে সম্ভাব্য সব বিকল্পকে বিবেচনায় রাখা হয়েছে। 

ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনের শিখায় রাতের আকাশ আলো হয়ে আছে। বিস্ফোরণের পর আগুনের শিখা ৫০ মিটার পর্যন্ত উঠে যায়। কমপক্ষে ১৭ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল। 

আরও পড়ুন: আক্রান্ত হলে ইউক্রেনকে পাল্টা জবাব দেবে বেলারুশ

তবে বিস্ফোরণে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এরইমধ্যে নিয়ন্ত্রণে এসেছে আগুন। সমান্তরাল আরেকটি পাইপলাইন থেকে সরবরাহ আবার চালুর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

বিকনিয়াস জানান, লিথুয়ানিয়া থেকে লাটভিয়ায় গ্যাস পাঠানোর দুটি সমান্তরাল পাইপলাইনের মধ্যে একটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু কয়েক ঘন্টা পরে লাটভিয়াতে গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করা হয়। 



একাত্তর/এসজে 
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর