রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে ভুল বললেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০২:১৮ পিএম

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে ভুল বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। 

ভিক্টর অরবান বলেন, এই নিষেধাজ্ঞা আরোপ একটি ভুল এবং এর অবসান হওয়া উচিত। খবর: আলজাজিরা।

হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওর সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জ্বালানির দাম ও মুদ্রাস্ফীতি অর্ধেকে নেমে আসবে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, ‘এটা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্র যুদ্ধে জিতেছে আর ইউরোপ হেরেছে। রাশিয়া জিতেছে নাকি হেরেছে সেটা নিয়ে বিতর্ক রয়েছে।’

আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে ভারতে বোমাবর্ষণের অভিযোগ

ভিক্টর অরবান বলেন, এই নিষেধাজ্ঞা থামানোর ক্ষমতা হাঙ্গেরির নেই। তবে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর এমন সুযোগ রয়েছে।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর