মিয়ানমারের বিরুদ্ধে ভারতে বোমাবর্ষণের অভিযোগ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০২:০৬ পিএম

ভারতের মিজোরামের অভ্যন্তরে বোমাবর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে। 

বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) মিজোরামের অভ্যন্তরে বোমাবর্ষণ করেছে বর্মি বাহিনী। খবর: দ্য গার্ডিয়ান।

জানা গেছে, মিয়ানমারের চিন রাজ্যের সীমান্তে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী চিন ন্যাশনাল আর্মির (সিএনএ) ওপর বিমান হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। সীমান্ত এলাকায় সিএনএ’র সদর দপ্তরকে লক্ষ্য করে বিমান থেকে বোমাবর্ষণের সময় অন্তত দুইটি বোমা সীমান্তের ওপারে ভারতের ফারকাওয়ান গ্রামে গিয়ে পড়ে।

দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা দ্য গার্ডিয়ানের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকার সাম্প্রতিক অস্থিরতা সম্পর্কে তারা অবগত। সামগ্রিক পরিস্থিতি এখন তাদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছে।

দ্য গার্ডিয়ানের সঙ্গে আলাপকালে ফারকাওয়ান গ্রাম পরিষদের সভাপতি রামা জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। দুইটি বোমা পড়ার পর রাতে আরও বোমা হামলার আশঙ্কা করছিল তারা।

আরও পড়ুন: সাগরে চীনা জাহাজ দেখামাত্র ইন্দোনেশিয়ার রণতরী মোতায়েন

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমননীতি গ্রহণ করে জান্তা সরকার। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সম্মিলিত হয়ে গঠন করে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। চিন ন্যাশনাল আর্মিও পিডিএফের অন্যতম সদস্য।


একাত্তর/জো

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর