৬২ বছরে এই প্রথম চীনের জনসংখ্যা কমছে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১০:৫০ এএম

১৯৬১ সালের পর এই প্রথম চীনের জনসংখ্যা কমেছে৷ আধুনিক সময়ের সবচেয়ে বড় দুর্ভিক্ষও হয়েছিল সেবার৷ সে সময় মাও সেতুংয়ের কৃষি নীতির সমালোচনাও হয়েছিল৷

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএসের হিসেবে ২০২২ সাল শেষে দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার৷ ২০২১ সালের তুলনায় ৮ লাখ ৫০ হাজার কম৷ ৯৫ লাখ ৬০ হাজার জন্মের বিপরীতে মারা গেছেন প্রায় ১ কোটি ৪ লাখ মানুষ৷

এনবিএসের হিসেবে, এখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি৷ প্রায় ৭২ কোটি পুরুষের বিপরীতে রয়েছেন ৬৯ কোটি নারী৷ দেশটির এক সন্তান নীতির কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

২০১৬ সালে এই নীতি তুলে নেবার পর অনেক পরিবার তিনটি করে সন্তান নেবার পরেও জনসংখ্যা কমার প্রবণতা কমছে না৷ এছাড়া চীনে সন্তান পালনের খরচ বেড়ে যাওয়াও একটি কারণ বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: ২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন শতাংশ

জাতিসংঘের হিসেবে, ২০৫০ সাল নাগাদ চীনের জনসংখ্যা ১০ কোটি ৯ লাখের মত কমে যাবে৷ আর শিগগিরই ভারত আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে৷ এরই মধ্যে তাদের জনসংখ্যা ১৪০ কোটিতে পৌঁছেছে বলে বিভিন্ন হিসেবে দেখা গেছে৷


একাত্তর/আরএ

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর