ভেঙে দেয়া হলো পাকিস্তানের আরও একটি প্রাদেশিক পরিষদ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:০৭ পিএম

পাকিস্তানে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দাবির মধ্যে খাইবার পাখতুনখোয়াতে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। দেশটিতে এ নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয় প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হলো।

বুধবার (১৮ জানুয়ারি) খাইবার পাখতুনখোয়ার গভর্নর হাজি গোলাম আলি প্রাদেশিক পরিষদ তাৎক্ষণিকভাবে ভেঙে দেয়ার একটি চিঠিতে সই করেছেন। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি খানের পাকিস্তান তাহরীক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনিয়র সদস্য প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খানের অনুরোধে এ সিদ্ধান্ত নেন।

এর আগে শনিবার পিটিআই প্রধান ইমরান খানের একটি আদেশের পরে পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর থেকে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান খান।

পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, একটি প্রাদেশিক আইনসভা ভেঙে দেয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে, যদি হাউস একটি অন্তর্বর্তী সরকার গঠনে ব্যর্থ হয়।

দেশটি ঐতিহাসিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক নির্বাচন একযোগে পরিচালনা করে, তবে সংবিধান পৃথক ভোটের অনুষ্ঠানেরও অনুমতি দেয়।

পিটিআই আশা করছে, দেশের চারটি বিধানসভার মধ্যে দুটি ভেঙে দেয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারকে অবিলম্বে সাধারণ নির্বাচন ঘোষণা করতে বাধ্য করবে।

'আমরা কেবল খাইবার পাখতুনখোয়ায় নয়, পুরো পাকিস্তানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসব এবং আমাদের পারফরম্যান্সের ভিত্তিতে সরকার গঠন করব,' প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান মঙ্গলবার একটি ভিডিওবার্তায় বলেন। 

পিটিআই নেতা মুসাররাত জামশেদ চিমা আল জাজিরাকে বলেছেন, সরকারকে তার 'স্বার্থের' উর্ধ্বে চিন্তা করে আগাম নির্বাচনে যেতে হবে।

তিনি বলেন, 'খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের পরিষদ ভেঙে যাওয়ার পর আপনি পাকিস্তানের ৭০ শতাংশেরও বেশি প্রাদেশিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন তারা সাধারণ নির্বাচন করতে নারাজ? বিলম্ব কেবল রাজনৈতিকভাবে তাদের ক্ষতি করবে না, এটি পাকিস্তানের অবস্থারও ক্ষতি করছে'। 

আরও পড়ুন: ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

লাহোর-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক বেনজির শাহ বলেছেন, ইমরান খান অবিলম্বে নির্বাচনের জন্য চাপ দিয়ে জনগণের মধ্যে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, যদি খান উভয় প্রদেশে এবং বিশেষ করে পাঞ্জাবে সরকার গঠন করতে পারেন, তাহলে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে একটি বিশাল সুবিধা পাবেন।


একাত্তর/এসজে


সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর