তিব্বতে তুষারধসে নিহত আট

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৫:০৯ পিএম

তিব্বতের দক্ষিণ-পূর্বের নাইংচি শহরে একটি টানেলের প্রবেশমুখে তুষারধসে অন্তত আটজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) তিব্বতের মেনলিং কাউন্টির পাই শহর এবং মেডোগ কাউন্টির সাথে সংযোগকারী একটি হাইওয়েতে তুষারপাত ঘটে।

উদ্ধার প্রচেষ্টায় যোগদানকারী একজন স্থানীয় বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তুষারপাতের ফলে অনেক গাড়ি উল্টে যায় ও এর ফলে রাস্তাটি তুষারে ঢেকে যায়। 

এ দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। শত শত উদ্ধারকারী এবং ৩০টি বড় মেশিন ঘটনাস্থলে অনুসন্ধান করছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে আগে ট্যাংক পাঠাতে বলল জার্মানি, জোটে দ্বন্দ্ব

তিব্বতের এই পাহাড়ি অঞ্চলে প্রায়ই তুষারধসের ঘটনা ঘটে। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় তিন হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত নাইংচি একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।

গত অক্টোবরে পর্বতারোহণ অভিযানের সময় উত্তর ভারতের দ্রৌপদী কা ডাণ্ডা পর্বতে তুষারধসে অন্তত ২৬ জন নিহত হয়।


একাত্তর/এসজে 

চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপাল ও তিব্বত সীমান্তের ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে ভেসে আসা প্রলয়ংকরী এবং অভূতপূর্ব প্লাবনে নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু নেপালেই উদ্ধার হয়েছে ৭৩৪ জনের মরদেহ।  শতাব্দীর অন্যতম...
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর