জাপানে আবার বেড়েছে আত্মহত্যা, পুরুষ দ্বিগুণ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১০:৩২ পিএম

দুই বছর পর ২০২২ সালে প্রথমবারের মতো জাপানে আবার বেড়েছে আত্মহত্যা। গেলো বছর দেশটিতে ২১ হাজার পাঁচশ' ৮৪ জন নাগরিক আত্মহত্যা করেছে। এদিকে প্রায় ১৩ বছর পর প্রথমবারের মতো পুরুষ আত্মহত্যাকারীর সংখ্যা আবারও বাড়লো।  

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে শুক্রবার জানায়, প্রাথমিক এই সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি।

মন্ত্রণালয় আরও জানায়, ২১ হাজার পাঁচশ' ৮৪ জনের মধ্যে পুরুষ আত্মহত্যাকারীর সংখ্যা ১৪ হাজার পাঁচশ' ৪৩ জন। অন্যদিকে নারী আত্মহত্যাকারীর সংখ্যা সাত হাজার ৪১ জন। দেশটিতে পুরুষ আত্মহত্যাকারীর সংখ্যা ১৩ বছরের মধ্যে এই প্রথম বৃদ্ধি পেলো।

মন্ত্রণালয় আরও জানায়, পুরুষ এবং মাঝ-বয়সী বা বয়স্ক লোকজনের মধ্যে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে সাধারণত যা দেখা যায় তার চাইতে বেশি।

জাপান সরকার এ আভাস দিয়েছে যে, করোনাভাইরাস মহামারী ছাড়াও বিখ্যাত লোকজনের আত্মহত্যার একটা বড় ভূমিকা থাকতে পারে এই বৃদ্ধিতে।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারি সাহায্য-সমর্থন দেয়ার ব্যবস্থা আরও জোরদার করার কথা বলছে সরকারি দপ্তরগুলো। 

উল্লেখ্য, জাপানে আত্মহত্যা একটি বড় জাতীয় সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। অন্য দেশের তুলনায় জাপানে তুলনামূলকভাবে আত্মহত্যার হার বেশি। যদিও জাপানে আত্মহত্যার সংখ্যা হ্রাস পাচ্ছে এবং ২০১৩ সাল পর্যন্ত টানা তিন বছর ধরে ৩০ হাজারের নিচে নেমে আসে। ২০১৪ সালে, গড়ে ৭০ জন জাপানি মানুষ প্রতিদিন আত্মহত্যার করে মারা যান এবং তাদের বেশিরভাগই পুরুষ ছিলেন। জাপানে আত্মহত্যার প্রায় একাত্তর শতাংশই পুরুষ ছিলেন এবং ২০-৪৪ বছর বয়সী পুরুষদের মধ্যেই এটি বেশি দেখা যায়। 

অন্যান্য অনেক দেশের মতোই জাপানে আত্মহত্যার কারণগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক চাপ। ২০০৭ সালে, জাতীয় পুলিশ সংস্থা (এনপিএ) আত্মহত্যার উদ্দেশ্যগুলোকে শ্রেণি বিন্যাস করে ৫০টি কারণে বিভক্ত করে প্রতিটি আত্মহত্যার জন্য তিনটি পর্যন্ত কারণ উল্লেখ করে। 


একাত্তর/আরবিএস  

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর