বাইডেনের বাড়ি থেকে আরও গোপন নথি উদ্ধার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১১:৩১ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে ১৩ ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়েছে বিচার বিভাগ। এ সময় তদন্তকারী কর্মকর্তারা আরও ছয়টি গোপন নথি উদ্ধার করেছে। 

শুক্রবার (২০ জানুয়ারি) এ তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন বাইডেনের আইনজীবী বব বাউয়ার। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উইলমিংটনের প্রোপার্টি থেকে যেসব নথি জব্দ করা হয়েছে তা তার সিনেটর এবং বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন।

আইনজীবী বব বাউয়ার বলেন, ব্যক্তিগতভাবে হাতে লেখা নোট ও আশপাশের বিভিন্ন সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে। যদিও এসময় বাইডেন ও তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না।

শনিবার এক বিবৃতিতে বাউয়ার বলেন, প্রেসিডেন্ট বাইডেন তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য বিচার বিভাগের কর্মকর্তাদের অনুমতি দিয়েছিলেন।

এই মাসের শুরুর দিকে বাইডেনের আইনজীবীরা জানান, ২ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের প্রতিষ্ঠিত থিংক-ট্যাঙ্ক পেন বাইডেন সেন্টারে গোপন নথির প্রথম ব্যাচ পাওয়া যায়। নথির দ্বিতীয় ব্যাচ ২০ ডিসেম্বর তার উইলমিংটনের বাড়ির গ্যারেজে পাওয়া যায়।

গত বছর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন ব্যস্ত ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া গোপন নথি নিয়ে। ট্রাম্প সেগুলো আইন মেনে সংরক্ষণ করেননি বলে অভিযোগ আছে, এ নিয়েও তদন্ত চলছে। পূর্বসূরির ওই ঘটনা নিয়ে বেশ উচ্চকিত ছিলেন বাইডেন।

এখন তার বাড়ি ও একসময়ের ব্যক্তিগত কার্যালয় থেকে গোপন নথি উদ্ধারের ঘটনা ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে দাঁড় করিয়েছে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর