ইসাইলে বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১১:৫৫ এএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে করেছেন হাজার হাজার ইসরাইলি নাগরিক। এ নিয়ে দেশটিতে বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ালো। 

শনিবার (২১ জানুয়ারি) তেল আবিবের কেন্দ্রে বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে ধারণা করছে ইসরাইলি গণমাধ্যম।  

বিক্ষোভকারীরা বলছেন, এই সংস্কারের ফলে আদালত দ্বারা মন্ত্রীদের গণতান্ত্রিক চেক এন্ড ব্যালেন্স হুমকির মুখে পড়বে।

অন্যদিকে সরকারের দাবি, আইনজীবী কর্মীদের বাড়াবাড়ি রোধ করার জন্য এই পরিকল্পনা জরুরি। তবে এর বিরোধিতা করেছে বিভিন্ন আইনজীবী গোষ্ঠী। ব্যবসায়ীরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

ইসরাইলের বার অ্যাসোসিয়েশনের প্রধান আভি চিমি বলেছেন, 'তারা আমাদেরকে একনায়কতন্ত্রে পরিণত করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তারা বিচার বিভাগীয় কর্তৃত্বকে ধ্বংস করতে চায়, বিচার বিভাগীয় কর্তৃত্ব ছাড়া কোনো গণতান্ত্রিক দেশ নেই'।

গত নভেম্বরের নির্বাচনের ফলাফল মেনে নিতে বামপন্থী বিরোধীদের অস্বীকৃতির ফল হিসেবে শুরু হওয়া এই বিক্ষোভকে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। 

আরও পড়ুন: বাইডেনের বাড়ি থেকে আরও গোপন নথি উদ্ধার

বিক্ষোভকারীরা বলছেন, ইসরাইলি গণতন্ত্রের ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়বে যদি সরকার পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে সফল হয়। এই পরিকল্পনা বিচারিক নিয়োগের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ কঠোর করবে এবং সরকারী সিদ্ধান্ত বা নেসেট আইনগুলোকে উল্টে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করবে বলে দাবি তাদের।

তাদের অভিযোগ, বিচারকদের স্বাধীনতার খর্ব এবং সরকার ও সংসদের তত্ত্বাবধানকে দুর্বল করার পাশাপাশি, পরিকল্পনাগুলো সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুণ্ন করবে এবং আরও দুর্নীতির দরজা খুলে দেবে।


একাত্তর/এসজে

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর