সিরিয়ায় মার্কিন অভিযানে তিন আইএস জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১১:১১ এএম

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার হয়েছে।

একদিন আগে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে একজন বেসামরিক নাগরিক ‘সামান্য আহত’ হয়েছে এবং তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে যুদ্ধরত আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে ওয়াশিংটন।

২০১৯ সালের মার্চে সামরিক জোটের সহযোগিতায় চালানো ব্যাপক অভিযানে জিহাদিরা তাদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ অঞ্চলটি হারানোর পর আইএসের বাকি সদস্যদের বেশির ভাগই দেশটির পূর্বাঞ্চলীয় মরুভূমি এলাকায় গা ঢাকা দেয়।

আরও পড়ুন: হঠাৎ ইউক্রেন সফরে বরিস জনসন

তারা তখন থেকে ইরাকে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এবং সিরিয়ার সরকারী সৈন্যদের লক্ষ্য করে বিভিন্ন হামলা চালাতে মরুভূমির এসব আস্তানা ব্যবহার করে আসছে।

এর আগে শুক্রবার সেন্টকম জানিয়েছিল, সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গ্রুপ বলেছে, ইরান সমর্থিত গ্রুপ সেখানে এ হামলা চালায়।


একাত্তর/এসজে

ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর