চীনে আবার করোনা আতঙ্ক, ছয় দিনে ১৩ হাজার মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৬ পিএম

চলতি মাসের ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত অর্থাৎ এই ছয় দিনে চীনের হাসপাতালগুলোতে ১২ হাজার ৬৫৮ রোগী করোনায় মৃত্যুবরণ করেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

সোমবার (২৩ জানুয়ারি) সিডিসি'র বরাতে সিআরআই আরও জানায়, ৬৮১ জন রোগীর মৃত্যু হয় করোনা সংক্রমণের ফলে শ্বাসযন্ত্র বন্ধ হয়ে। বাকি রোগীদের মৃত্যু হয় করোনা সংক্রমণ ও অন্যান্য রোগের কারণে।

গেলো ১৯ জানুয়ারি প্রকাশ করা তথ্যে বলা হয়েছে, চীনে ৫১ হাজার ৭০০ জন গুরুতর রোগীসহ প্রায় ৪ লাখ ৭২ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে।  

এখন পর্যন্ত চীন ১২৮ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে বলা হয়, আক্রান্তদের মধ্যে ৬০ বছর বা তারচেয়ে বেশি বয়সের মানুষের সংখ্যা ছিলো ২৩ কোটি ১ লাখ।

এর আগে গেল ২৫ ডিসেম্বর প্রতিদিনের করোনা মহামারি সম্পর্কিত তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছিলো চীনের ন্যাশনাল হেলথ কমিশন। সে সময় কমিশন জানায়, এরপর থেকে করোনা মহামারি সংক্রান্ত মাসিক তথ্য প্রকাশ করবে সিডিসি।

আরও পড়ুন: ময়মনসিংহের ছয় রাজাকারে মৃত্যুদণ্ড

এদিকে চীনে আগামী দুই বা তিন মাসের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাস পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ ইতিমধ্যে দেশটির ৮০ শতাংশ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ। 

শনিবার (২১ জানুয়ারি) এক আলোচনায় চীনের প্রখ্যাত এ রোগ বিশেষজ্ঞ এমন মন্তব্য করেছেন। 

ছুটির মৌসুমে ছুটিতে চীনের কয়েক লাখ লোক দেশজুড়ে ভ্রমণ করছেন। এর ফলে দেশটিতে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে করোনার বিধিনিষেধ শিথিল করায় একই সংকটে পড়েছিল দেশটি। 


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর