ইউরোপকে চড়া মূল্য দিতে হবে: ইরান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১০:৪২ এএম

ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে যে প্রস্তাব পাস করেছে তা বাস্তবায়ন করলে ইউরোপকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। 

তিনি আরও বলেন, এর পরিবর্তে ইউরোপ যদি কূটনীতি, গঠনমূলক সংলাপ ও যুক্তির পথ বেছে নেয় তাহলে তা কার্যকর ফল বয়ে আনবে। 

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা- ইকো’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২৬তম বৈঠকে অংশ নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। খবর পার্সটুডের।  

এসময় তিনি বলেন, আমরা ইউরোপীয় পার্লামেন্টের এই হস্তক্ষেপমূলক ও অপ্রচলিত প্রস্তাবের তীব্র নিন্দা জানাচ্ছি।

নিঃসন্দেহে এ ধরনের আবেগতাড়িত ব্যবহারের পাল্টা পদক্ষেপ ইউরোপের জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর ভিত্তি করে তার দেশের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে।

আরও পড়ুন: আশুলিয়ায় লিফটে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার

এর আগে ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার একটি বিল পাস করে আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। 

এরপর বৃহস্পতিবার ওই পার্লামেন্ট আরেকটি প্রস্তাব পাস করে তেহরানের ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ’র প্রতি আহ্বান জানায়। পরে ইরানের হুঁশিয়ারির মুখে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, আদালতের রায় ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের ইরানবিরোধী প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়।


একাত্তর/আরবিএস  

মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে...
ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর