পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির।

ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি হাসপাতালের ভিতরে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগও আনা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বয়স্ক এক মহিলাসহ ৯জন শহীদ হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, ‘দখলদার বাহিনী জেনিনে একটি সরকারি হাসপাতালে হামলা চালায় এবং ইচ্ছাকৃতভাবে হাসপাতালের শিশু বিভাগে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।’

ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল নিশ্চিত করেছে জেনিনে কথিত অভিযান চালাচ্ছে তাদের সেনাবাহিনী। তবে বিস্তারিত কিছু জানায়নি তারা।

পশ্চিম তীরের জেনিনে গত বছর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে এমন অভিযোগ তাদের।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস এবং ইসলামী জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

আরও পড়ুন: জার্মানির পর ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে আমেরিকা

বৃহস্পতিবার ৯ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। যার মধ্যে আছে ৫ শিশু।

২০২২ সালে ইসরায়েলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।


একাত্তর/আরএ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে...
লিভারপুলের হিল ডিকিনসন স্টেডিয়ামে রোববারের ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচটি ফুটবল ভক্তদের যেন এক রোলার কোস্টার রাইডের অভিজ্ঞতা দিল। একদম শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে এনসলি মেটল্যান্ড-নাইলসের এক...
প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচটা খেলা ছিল নাকি কেবলই গোল উৎসবের মহড়া দেওয়া ছিল, তা নিয়ে স্বয়ং ভ্যালেন্সিয়ার সমর্থকরাই দ্বিধায় পড়তে পারেন! রবিবারের লা লিগা ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে তাদেরই ঘরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর