ভারতে বিশ্বের প্রথম নাকে দেয়া করোনা টিকা চালু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৪:৩৪ পিএম

বিশ্বের প্রথম নাকে দেওয়া করোনার টিকা চালু করল ভারত। দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৈরি এই টিকার নাম দেয়া হয়েছে ইনকোভ্যাক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মানসুখ মানদাবিয়্যা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং টিকাটির প্রয়োগ উদ্বোধন করেন।

ভারত বায়োটেকের তৈরি করোনার নাকে দেওয়া টিকা ‘ইনকোভ্যাক’ ভারতে সরকারি হাসপাতালে ডোজপ্রতি ৩২৫ রুপিতে এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে পাওয়া যাবে। তবে বেসরকারি হাসপাতালে ট্যাক্সসহ হাজার রুপি গুনতে হবে প্রতিডোজ ইনকোভাক নিতে হলে।

ভারতের সরকারি টিকা ব্যবস্থাপনা ওয়েবসাইট কো-উইন’র মাধ্যমে ভারতীয়রা ইনকোভাক নিতে পারবেন।

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ‘১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারবেন। ইনকোভাক টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে।’ 

দুই নাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় এক ডোজ পূর্ণ হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১০০০ রুপি। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে দেওয়া যাবে।


একাত্তর/এসজে

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
লিভারপুলের হিল ডিকিনসন স্টেডিয়ামে রোববারের ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচটি ফুটবল ভক্তদের যেন এক রোলার কোস্টার রাইডের অভিজ্ঞতা দিল। একদম শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে এনসলি মেটল্যান্ড-নাইলসের এক...
প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচটা খেলা ছিল নাকি কেবলই গোল উৎসবের মহড়া দেওয়া ছিল, তা নিয়ে স্বয়ং ভ্যালেন্সিয়ার সমর্থকরাই দ্বিধায় পড়তে পারেন! রবিবারের লা লিগা ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে তাদেরই ঘরের...
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
শুরুতেই মাত্র ৭৭ সেকেন্ডে গোল খেয়ে পিছিয়ে পড়া? কোনো ব্যাপারই না! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। চেলসির বিলিয়ন-পাউন্ডের নতুন 'রিবিল্ড' স্কোয়াডকে তাদের আসল জায়গা বুঝিয়ে দিল আর্সেনাল। হাড্ডাহাড্ডি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর