ইউক্রেনের জন্য আর্টিলারি শেল তৈরি করবে ফ্রান্স-অস্ট্রেলিয়া

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ পিএম

ইউক্রেনের জন্য যৌথভাবে ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল বা কামানের গোলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। 

সোমবার (৩০ জানুয়ারি) প্যারিসে সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে এক বৈঠকের পর এ তথ্য নিশিচত করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। খবর ফ্রান্স২৪ এর।  

যৌথ সংবাদ সম্মেলনে লেকর্নু জানান, ইউক্রেনের জন্য যৌথভাবে কয়েক হাজার শেল তৈরি করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। 

তিনি আরও জানান, এক্ষেত্রে অস্ত্র নির্মাণ ব্যয় অস্ট্রেলিয়া ও ফ্রান্স সমানভাবে বহন করবে এবং এটি তৈরি করবে ফ্রান্সের অস্ত্র নির্মাণকারী কোম্পানি নেক্সটার। অন্যদিকে শেল তৈরিতে এক্সপ্লোসিভ পাউডার বা বারুদ সরবরাহ করবে অস্ট্রেলিয়া।

এমন সময় ফ্রান্স ও অস্ট্রেলিয়া এ সিদ্ধান্ত নিলো যখন রাশিয়ার লাগাতার আক্রমণে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহের বিষয়ে পশ্চিমা দেশগুলোকে বারবার সতর্ক করে আসছে মস্কো।

এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর এসব সমরাস্ত্র যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন করতে পারবে না বরং উল্টোটা ঘটবে। নতুন অস্ত্রের কারণে যুদ্ধ আরও ভয়াবহ ও দীর্ঘ হবে।

এর আগে ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো জানিয়েছিলেন, এ পর্যন্ত তার দেশ পশ্চিমা মিত্রদের থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে। তবে ইউক্রেনকে ট্যাংক দেয়ার ব্যাপারে একেক দেশের একেক রকমের শর্ত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ দিলো আইএমএফ

সবশেষ রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর ক্রমাগত আক্রমণে পরিস্থিতি "খুব কঠিন" হয়ে উঠেছে, যা মোকাবেলায় ইউক্রেনের নতুন অস্ত্র প্রয়োজন। এমন পরিস্থিতিতে অবিলম্বে নতুন অস্ত্র সরবরাহের জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানান তিনি।  

 

একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর