পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২২ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি মসজিদে সোমবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। 

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ অসিমের বরাতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ইংরেজি দৈনিক দ্য ডন।

মোহাম্মদ অসিম এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসা কেন্দ্রে ১০০টি মৃতদেহ আনা হয়েছে। অন্যদিকে বর্তমানে ৫৩ জন আহত নাগরিককে চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের মধ্যে সাত জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আহতদের অধিকাংশই আশঙ্কামুক্ত জানিয়ে তিনি বলেন, আহতদের বিনা খরচে চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে।

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ারের রেড জোন এলাকায় ওই মসজিদে বিপুল সংখ্যক মানুষ নামাজের জন্য জড়ো হওয়ার পর সেখানে বিস্ফোরণটি ঘটে। 

ওইদিন হামলার পরপরই ৫৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। যাদের বেশিরভাগই ছিলেন পুলিশ কর্মকর্তা। এছাড়া ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়। শক্তিশালী বিস্ফোরণে মসজিদের দেয়াল এবং ভেতরে ছাদের কিছু অংশ উড়ে যায়।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। তবে সংগঠনটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  

পেশোয়ার বিভাগের কমিশনার রিয়াজ মেহসুদ জানান, প্রায় ২৪ ঘণ্টা পর বিস্ফোরণস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান শেষ হয়েছে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার পর রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের মাধ্যমে, সন্ত্রাসীরা জনসাধারণের মধ্যে ভীতি ও বিভ্রান্তি ছড়াতে চায় এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের কষ্টার্জিত অর্জনকে ফিরিয়ে দিতে চায়। সকল রাজনৈতিক শক্তির প্রতি আমার বার্তা, পাকিস্তান বিরোধী উপাদানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। আমরা আমাদের রাজনৈতিক লড়াই পরে লড়তে পারব।

অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটারে এ হামলার নিন্দা জানিয়েছেন।

এক টুইটবার্তায় তিনি বলেছেন, পেশোয়ারের পুলিশ লাইন মসজিদে নামাজের সময় সন্ত্রাসী আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের উন্নতি করা এবং আমাদের পুলিশ বাহিনীকে যথাযথভাবে সজ্জিত করা অপরিহার্য। 

সবশেষ মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনে একটি মিডিয়া ব্রিফিংয়ে কেপি মহাপরিদর্শক (আইজি) মাউজ্জাম জাহ আনসারি বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন হল কিভাবে একজন "আত্মঘাতী বোমা হামলাকারী" পুলিশ লাইনে প্রবেশ করতে এবং মসজিদে যেতে সক্ষম হয়েছিল?

উত্তরে তিনি জানান, পুলিশ লাইনে কোনো "কেন্দ্রীয় কমান্ড" ছিল না এবং গেটে চেকিং ব্যবস্থা সীমাবদ্ধ ছিল। 


একাত্তর/আরবিএস  

ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর