ক্রামাতোর্স্কে অ্যাপার্টমেন্টে মিসাইল হামলায় নিহত তিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রামাতোর্স্ক শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ মিসাইল হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আলোচনার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটলো। 

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটায় একটি রাশিয়ান ইস্কান্দার-কে মিসাইল ক্রামাতোর্স্কের ওই অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এক ফেসবুক পোস্টে পুলিশ জানায়, হামলায় অন্তত আটটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

বর্তমানে পূর্ব ইউক্রেনে যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু বাখমুত থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ক্রামতোর্স্ক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশে আরও দুর্নীতিবিরোধী পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকের আগে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। কিয়েভ বিলিয়ন ডলার সহায়তার নির্ভরযোগ্য গ্রাহক হতে পারে সেটি প্রমাণ করতে দৃঢ়সংকল্প তারা। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কিয়েভে পৌঁছে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন বলেন, 'ইইউ বরাবরের মতোই দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে তা দেখাতে এবং আমাদের সমর্থন ও সহযোগিতা আরও গভীর করতে আমরা এখানে একসাথে এসেছি'।

তবে যুদ্ধরত একটি দেশকে স্বীকার করতে নারাজ হওয়ায় ইইউ আরও দুর্নীতিবিরোধী পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। 

আরও পড়ুন: ফিলিপাইনের আরও চার ঘাঁটিতে প্রবেশাধিকার পেলো যুক্তরাষ্ট্র

ব্রাসেলসের দলটি ইউক্রেনে আরও অস্ত্র ও অর্থ পাঠানো, ইইউতে ইউক্রেনীয় পণ্যের সরবরাহ বাড়ানো, কিয়েভকে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জোরদার করা এবং যুদ্ধের জন্য রাশিয়ান নেতাদের বিচার করার বিষয়ে আলোচনা করবে।

ইইউ বলছে যে তারা ইতোমধ্যেই ইউক্রেনের জন্য প্রায় ৬০ বিলিয়ন ইউরোর সাহায্য বরাদ্দ করেছে। তবে কিয়েভের সদস্যপদ পেতে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর