ইউক্রেনকে যুদ্ধ বিমান দিতে ‘বছর না হলেও কয়েক মাস’ লাগবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর জন্য ‘বছর না হলেও কয়েক মাস’ প্রশিক্ষণের প্রয়োজন হবে। একইসাথে তিনি জানান, কিয়েভকে বিজয় নিশ্চিত করতে সাহায্য করার সবচেয়ে কার্যকর উপায় খুঁজছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঋষি বলেন, ইউকে ইউক্রেনীয়দের প্রয়োজনীয় সমর্থন দেয়ার জন্য তিনি তাদের সাথে নিয়মিত কথা বলছেন।

তিনি বলেন, আমরা কি এমন সমর্থন প্রদান করতে পারি যা যুদ্ধে ইউক্রেনকে এগিয়ে দেবে। তাই প্রধানমন্ত্রী হিসেবে আমি ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ব্রিটেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহকারী হিসেবে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে হবে। পরে অন্যান্য দেশগুলোও আমাদের অনুসরণ করবে।

তিনি আরো বলেন, যুদ্ধবিমানগুলো ‘অবিশ্বাস্য রকমের অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত। কারণ এ গুলোর জন্য মানুষকে প্রশিক্ষিত করতে জন্য কয়েক বছর না হলেও কয়েক মাস সময় প্রয়োজন হবে। আমাদের আকাঙ্ক্ষা এবং লক্ষ্য হল ইউক্রেন যাতে এই সংঘাতে জয়লাভ করতে পারে। এটি কেবল সরঞ্জাম নয়, এর পাশাপাশি আমাদের মিত্রদের সাথে একটি পরিকল্পনা প্রয়োজন যা ইউক্রেনের বিজয় নিশ্চিত করবে।

এর আগে বৃহস্পতিবার, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সতর্ক করে দিয়েছিলেন যে, ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করা যুদ্ধে ‘জাদুর কাঠি’ হবে না।

তিনি সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধ বিমান প্রক্রিয়া সম্পর্কে আমি বেশ পরিষ্কার ছিলাম। গত এক বছরে আমি একটি জিনিস শিখেছি তা হল কোন কিছুকে উড়িয়ে দেবেন না। কিছুকে বাতিল করবেন না।

আরও পড়ুন: আদানি বিপর্যয়ের ধাক্কা লেগেছে ভারতের পার্লামেন্টেও

কিয়েভ রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত ইউক্রেনে এফ-১৬-এর কোন সরবরাহ নাকচ করে দিয়েছে। কিন্তু পোল্যান্ডসহ অন্যান্য অংশীদাররা অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহে আরো আগ্রহ দেখিয়েছে।


একাত্তর/আরএ

তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের ঘোষণার পর ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী চাবির দাবিদার কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন। আর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রিটেনের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর