জাপানে বড় ধরনের ফ্লু’র প্রাদুর্ভাবের আশঙ্কা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

জাপানে ইনফ্লুয়েঞ্জার (ফ্লু) প্রাদুর্ভাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে প্রশাসনকে সতর্ক করেছে দেশটির জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউট। 

সংস্থাটির বরাতে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।    

জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউটের ভাষ্যানুযায়ী, জাপানে প্রায় পাঁচ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান গত রোববার পর্যন্ত সাত দিনে মোট ৫১ হাজারেরও বেশি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ নিশ্চিত করেছে। 

জানা গেছে, গেলো সপ্তাহে প্রতিটি হাসপাতালে ফ্লু রোগীর সংখ্যা ছিল গড়ে ১০ দশমিক ৩৬ জন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা ১০’এর ওপরে যাওয়ার অর্থ হলো, আগামী চার সপ্তাহের মধ্যে ভাইরাসের একটি বড় বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে।

তোহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাতেদা কাযুহিরো বলেন, ফ্লু ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা শ্লথ হয়েছে, তবে ফেব্রুয়ারিতে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

আরও পড়ুন: নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ, নগরীতে যানজট

ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব রুখতে আগামী কয়েক সপ্তাহ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি মুখের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন এ বিশেষজ্ঞ। 

উল্লেখ্য, ইনফ্লুয়েঞ্জা ('ফ্লু' নামেও পরিচিত) যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক রোগ। এটি শ্বাসতন্ত্রের অসুখ যা সাধারণ সর্দির চেয়ে বেশি গুরুতর। প্রতি বছর বহু মানুষ ফ্লু সম্পর্কিত অসুস্থতায় মারা যায়।

বছরের যে কোনো সময়, যে কোনো অঞ্চলে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তবে এর প্রভাব সাধারণত শীতকালে বেশি থাকে।


একাত্তর/আরবিএস   

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর