তুরস্কে মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ পিএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পে নিহতের সংখ্যা মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৮০০ ছাড়িয়ে গেছে। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। আহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।    

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড এএফপিকে বলেন, আমরা সবসময় ভূমিকম্পের ক্ষেত্রে একই জিনিস দেখতে পাই। দুর্ভাগ্যবশত যা হলো, প্রাথমিক রিপোর্টে যারা মারা গেছে বা যারা আহত হয়েছে, এ সংখ্যা পরবর্তী সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 

স্মলউড যোগ করেন, তুষারময় পরিস্থিতি বিপদ আরও বাড়িয়ে দেবে।

এরইমধ্যে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ মানুষ।

অন্যদিকে কিছু অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তীব্র শীতে দুর্ভোগ আরও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েছেন বিপাকে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্ক ও সিরিয়া দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ফলে অনেকেই আটকা পড়েছেন। 

আরও পড়ুন: গ্যাস না পেলেও মাসের পর মাস বিল দিচ্ছেন গ্রাহকরা

অনেক অঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উদ্ধারকারী দলগুলো প্রবেশ করতে পারছে এসব অঞ্চলে।  

এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে। নেদারল্যান্ডস এবং রোমানিয়া থেকে উদ্ধারকারীরা ইতিমধ্যে রওনা হয়েছে। যুক্তরাজ্য বলেছে, তারা ৭৬ জন বিশেষজ্ঞ, সরঞ্জাম এবং উদ্ধার কুকুর পাঠাবে।

এছাড়া ফ্রান্স, জার্মানি, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রও সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের মতো তুরস্ক ও সিরিয়া উভয়কেই সাহায্যের প্রস্তাব দিয়েছেন। 

তুরস্ক পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটিতে অবস্থিত। এর আগে সর্বশেষ ১৯৩৯ সালে তুরস্কে এ ধরনের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেবার ৩০ হাজার মানুষ নিহত হয়েছিল। 


একাত্তর/আরবিএস  

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ নিরসনে উত্তেজন প্রশমনের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর