গ্যাস না পেলেও মাসের পর মাস বিল দিচ্ছেন গ্রাহকরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ এএম

গেলো প্রায় চার বছর ধরে তীব্র গ্যাস সঙ্কটে ভুগছে রাজধানীর ডেমরা এলাকার কোনাপাড়ার বাসিন্দারা। কয়েক মাস ধরে সেই সঙ্কট আরও তীব্র হয়েছে। 

মধ্যরাতে দু'এক ঘণ্টার জন্য গ্যাস এলেও দিনের বেলা কোন গ্যাস মিলছে না। অথচ মাস শেষে বিল দিতে হচ্ছে ঠিকই। বাধ্য হয়েই সিলিন্ডার বা লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে মানুষকে। 

কোনাপাড়ার একটি একটি বাড়িতে গিয়ে এই প্রতিবেদক দেখতে পায়, বাড়িতে আছে গ্যাসের চুলা। কিন্তু দুপুরের রান্নার জন্য লাকড়ির ব্যবস্থা করতে হয়েছে এই পরিবারটিকে। 

জানতে চাইলেই বাড়ির গৃহিণী জানালেন, দিনের বেলায় কখনও গ্যাসের দেখা মেলে না। নগরীর ডেমরা এলাকার কোনাপাড়ায় এমন অবস্থা চলছে প্রায় চার মাস মাস ধরে। 

প্রতিটি ঘরে একই চিত্র। এলাকাবাসী বলছে গেলো প্রায় চার বছর ধরেই এই এলাকায় গ্যাসের সঙ্কট চলছে। কিন্তু এবার শীতে সেই সংকট চরমে পৌছেছে। 

মাস শেষে তাদের যেমন গ্যাসের বিল দিতে হচ্ছে তেমনি রান্নার উপায় না পেয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। এখন সেই সিলিন্ডারের দামও আবার আকাশ চুম্বী। 

চারতলা একটি ভবনে থাকে ৭টি পরিবার। লাইনে গ্যাস না থাকায় ছাদের উপর তৈরি করেছেন ৫টি লাকড়ির চুলা। পর্যায়ক্রমে সবাই এখানেই রান্না করেন। কিন্তু লাকড়ির দামও এখন বাড়তি। 

শুধু কোনাপাড়াই নয়। পাশের কাজলা, যাত্রাবাড়ি, ওয়ারি, মুগদাসহ প্রতিটি এলাকাতেই গ্যাসের  সংকট দিন দিনই বাড়ছে। 

তিতাস সূত্র জানা গেছে, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ না থাকায় শুধু ঢাকা নয়, ঢাকার আশেপাশের এলাকাতে গ্যাসের চাপ থাকছে না। তবে এই সংকট কেটে যাবে। 

দেশে গ্যাসের চাহিদা দৈনিক চার হাজার মিলিয়ন ঘনফুট, এর বিপরীতে সরবরাহ হচ্ছে ২৬০০ মিলিয়ন ঘনফুট। দৈনিক প্রায় এক হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম করা হচ্ছে।


একাত্তর/এআর

ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে ‘পাঠাও পে’। এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস ও ম্যাসেজ করতে পারবেন গ্রাহকরা।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর