ভূমিকম্প: সিরিয়ার কারাগার থেকে পালালো ২০ জঙ্গি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০ পিএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগার থেকে অন্তত ২০ বন্দী পালিয়েছে। পলাতক বন্দিদের বেশিরভাগই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্য। 

কারাগার সূত্রের বরাতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

তুর্কি সীমান্তের রাজো শহরের নিকটবর্তী মিলিটারি পুলিশ কারাগারে প্রায় দুই হাজার বন্দী রয়েছে। তাদের মধ্যে প্রায় এক হাজার তিনশ' জনই আইএস যোদ্ধা বলে সন্দেহ কর্তৃপক্ষের। কারাগারটিতে কুর্দিপন্থী যোদ্ধাও রয়েছে।

রাজো কারাগারের কর্মকর্তা জানান, ভূমিকম্প আঘাত হানার পর, রাজো ক্ষতিগ্রস্ত হলে বন্দীরা বিদ্রোহ শুরু করে ও কারাগারের কিছু অংশ নিয়ন্ত্রণে নেয়।

আরও পড়ুন: তুরস্কে মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও

তিনি আরও জানান, প্রায় ২০জন বন্দী পালিয়ে গেছে। পলাতক বন্দিদের আইএস জঙ্গি বলে ধারনা করা হচ্ছে। ৭ দশমিক ৮-মাত্রার ভূমিকম্পের পর ওই অঞ্চলে বেশ কয়েকবার মৃদু ভূমিকম্প অনভূত হয়। 

ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, বন্দীরা পালিয়ে গেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে কারাগারে বিদ্রোহ হয়েছে তা নিশ্চিত।


একাত্তর/আরবিএস  

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর