তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ১০১ ঘণ্টা পর ছয়জন জীবিত উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম

তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনে ১০১ ঘণ্টা ধরে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এপি জানায়, ধসে পড়া কাঠামোর মধ্যে সৃষ্ট একটি ছোট পকেটে ওই ছয়জন জড়াজড়ি করে বসে ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। 

উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রচণ্ড শীতের কারণে সোমবার থেকে আটকে পড়াদের উদ্ধারের সম্ভাবনা কমে গেছে।

উদ্ধার হওয়া ছয়জনের শারীরিক অবস্থা বেশ দুর্বল। যদিও এ বিষয়ে বিস্তারিত জানায়নি তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্ক ও সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পে জীবিতদের খুঁজে বের করার জন্য টানা পঞ্চম দিনের মতো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। 

শুক্রবার পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ২১ হাজার। এর মধ্যে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৭৪ জনে। আর সিরিয়ায় নিহতের সংখ্যা কমপক্ষে তিন হাজার ৩৭৭ জন। 

আরও পড়ুন: একসাথে তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ভারতের

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।


একাত্তর/এসজে

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর