এবার কানাডার আকাশসীমায় উড়ন্ত বস্তু ভূপাতিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ এএম

এবার উত্তর-পশ্চিম কানাডার আকাশসীমায় এফ-২২ যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে একটি উড়ন্ত বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বস্তুটি কানাডিয়ান আকাশসীমা লঙ্ঘন করেছিল। যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান ইউকনে এটিকে ভূপাতিত করে। খবর: বিবিসি। 

তবে ট্রুডোর বক্তব্যে বস্তুটি কী তা স্পষ্ট করা হয়নি। 

ট্রুডো বলেন, কানাডিয়ান ও মার্কিন বিমান বস্তুটির অবস্থান চিহ্নিত করার জন্য কাজ করছিল। বস্তুটি ভূপাতিত করার বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন। 

এ প্রসঙ্গে তিনি টুইটারে লিখেন, ‘কানাডিয়ান বাহিনী বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণ করবে।’

ট্রুডো উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে (এনওআরডি) ধন্যবাদ জানান। এনওআরডি যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য বিমান প্রতিরক্ষা পরিচালনা করে।

আরও পড়ুন: বাইডেনের পোল্যান্ড সফরের ঘোষণায় রুশ হামলা জোরদার

এর আগে, আলাস্কা অঙ্গরাজ্যের বরফাচ্ছাদিত অঞ্চলের আকাশসীমায় যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে একটি উড়ন্ত বস্তু ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। মার্কিন সমুদ্রসীমায় চীনা ‘নজরদারি’ বেলুন ভূপাতিত করার এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটলো।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর