তুরস্ক-সিরিয়ার ক্ষতিগ্রস্তদের ভিসা দেবে জার্মানি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক এবং সিরিয়ান নাগরিকদের স্বল্পমেয়াদী ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। সহায়তা এবং বন্ধুত্বের উদাহরণ স্বরূপ এ ঘোষণা দেয়া হলো।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, এটা জরুরি সহায়তা। আমরা তুরস্ক এবং সিরিয়ানদের কোন ধরনের ঝামেলা ছাড়া তাদের আত্মীয়দের কাছে যেতে ভিসা নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, এটা রেগুলার ভিসা হবে। যারা মেয়াদ হবে তিনমাস।

এক টুইট বার্তায় ন্যান্সি বলেন, এটা প্রয়োজনের সহায়তা। আমরা ক্ষতিগ্রস্তদের তাদের আত্মীয়দের কাছে পৌঁছতে সহায়তা করতে চাই।

৬ ফেব্রুয়ারি ভোরে একটি ৭ মাত্রার এবং আরেকটি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখনও পর্যন্ত ২৯ হাজার লোকের মৃত্যু হয়েছে। এবং এ সংখ্যা ক্রমশই বাড়ছে। ধারণা করা হচ্ছে আরো বহু মানুষ ভবনের নিচে চাপা পড়েছেন।

ধারণা করা হয় জার্মানিতে ২ দশমিক ৯ মিলিয়ান তুর্কি বংশোদ্ভূত মানুষের বাস।

আরও পড়ুন: নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়িয়েছে রাশিয়া-ইরান

এছাড়া ২০১৪ সালের হিসেবে জার্মানিতে ১ লাখ ১৮ হাজার সিরিয়ান নাগরিক ছিলেন। যা পরবর্তী বছরগুলোতে আরো বাড়ে। যখন প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল উদ্বাস্তুদের জন্য সীমান্ত খুলে দেন।


একাত্তর/আরএ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর