উড়োজাহাজকেও যখন ছাড়িয়ে যাচ্ছে বেলনু!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ পিএম

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত হয় । প্রায় ৬০ হাজার ফুট ওপর দিয়ে ভেসে থাকা বেলুনটিকে মিসাইল ছুড়ে ভূপাতিত করা হয়।  

এরপর পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ আমেরিকা ও ইউক্রেনের আকাশেও শনাক্ত হয় এমন সব বেলুন। এসব বেলুন কারা বানাচ্ছে কি কারণে বানাচ্ছে, তা নিশ্চিত নয় কেউ।

২০০২ সালের মে মাসে উত্তর জাপানের সানরিকু বেলুন সেন্টার থেকে একটি বেলুন উৎক্ষেপণ করা হয়, যা ভেঙে দেয় বেলুনের উচ্চতার সব রেকর্ড। 

১৯০১ সালে প্রথমবারের মতো বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে পৌঁছানো বেলুনের রেকর্ডও ছাড়িয়ে আরও ঊর্ধ্বাকাশে উঠতে থাকে এটি।

সম্প্রতি প্রশান্ত মহাসাগর ও যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত হাজার হাজার মাইল ওড়ার পর চীনা বেলুনটিকে মিসাইল ছুড়ে নামায় যুক্তরাষ্ট্র। 

যা প্রমাণ করে এই বেলুনগুলোর সক্ষমতা। তবে তারা কতটা উঁচুতে উঠবে, তা নির্ভর করে পে-লোড বহনকারী বেলুনটি কতটা ভালোভাবে তৈরি করা হয়েছে তার ওপর।

আপাতদৃষ্টিতে সরল মনে হলেও এই অ্যারোনটিক্যাল ডিভাইসই গবেষণাসহ অন্যান্য কাজে ব্যবহৃত যন্ত্রগুলোকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা অন্য কোনো উড়োজাহাজও পারে না। 

এমনকি সেখানে বেশি সময় ধরে ভেসে থাকার প্রতিযোগিতাতেও এগিয়ে থাকবে বেলুনই। কী কাজে এসব তৈরি করা হয়েছে, তার ওপর নির্ভর করে সেগুলো কী বহন করবে। 

জরিপের কাজে ব্যবহৃত হলে সে ধরনের যন্ত্র, যোগাযোগের কাজে ব্যবহৃত হলে যোগাযোগের যন্ত্র, কিংবা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হলে সেটি সেন্সর ও পর্যবেক্ষণ যন্ত্র থাকবে বেলুনে। 

বিশেষজ্ঞরা জানান, বেলুনের জন্য ইলেকট্রনিক্স ডিজাইন অনেকটা মহাকাশযানের ইলেকট্রনিক্স ডিজাইন করার মতোই। ৯০ হাজার ফুট উচ্চতায় বায়ুমণ্ডলের ঘনত্ব মাত্র এক শতাংশ।

আর এই বেলুনগুলো বেলুনগুলো রকেট ও লঞ্চড স্যাটেলাইটের তুলনায় অনেক সস্তা। ফলে এগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহারের পাশাপাশি অনেক আগ্রহীরাও ব্যবহার করেন।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর