৫৬ বছর বয়সে মা হলেন ব্রাজিলিয়ান অভিনেত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪০ পিএম

৫৬ বছর বয়সে সন্তানের মা হয়েছেন একজন ব্রাজিলিয়ান অভিনেত্রী। গর্ভধারণের স্বাভাবিক বয়স অতিক্রমের এতদিন পর শিশু জন্ম দেয়ার এই খবরে বিস্মিত হয়েছেন অনেকেই। তবে মা এবং শিশুপুত্র উভয়ই ভাল আছে বলে জানা গেছে। 

ক্লডিয়া রায়া নামের এই অভিনেত্রী ব্রাজিলে একটি জনপ্রিয় নাম। গত ১১ ফেব্রুয়ারি সাও পাওলোর একটি প্রসূতি হাসপাতালে শিশু লুকাকে জন্ম দেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলে ও স্বামীর সাথে একটি সেলফি পোস্ট করে ভক্তদেরকে এই সুখবর জানিয়েছেন তিনি। তার স্বামী হারবাস হোমেম ডি মেলোও একজন অভিনেতা। 

পোস্টে ক্লডিয়া লিখেছেন, 'লুকা এসেছে, শনিবার রাতকে আলোকিত করে! ১১ ফেব্রুয়ারি ওর আগমন হয়েছে, নিজের জায়গা দাবি করে। আমরা ওকে জায়গা দিয়েছি। তারপর থেকে আমাদের পরিবারকে নতুন রূপ দিয়েছে পৃথিবী। আমাদের মধ্যে খুশি ও ভালোবাসা উপচে পড়ছে! স্বাগতম, লুকা!' 

image


সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে আসা ক্লডিয়ার আরও দুই সন্তান রয়েছে। তবে ৫৬ বছর বয়সে আবারও মা হওয়ার খবরে অবাক হয়েছেন অনেকেই। গর্ভবতী হওয়ার কথা শুনে বিস্মিত হয়েছিলেন ক্লডিয়া নিজেও। 

গত সেপ্টেম্বরে স্থানীয় গণমাধ্যমকে ক্লডিয়া বলেন, 'যখন ডাক্তার আমাকে একটি বিটা-এইচসিজি (পরীক্ষা) করতে বলেছিলেন, তখন আমি বলেছিলাম, তুমি সত্যিই পাগল'। 

'এটা কীভাবে হলো? আমার বয়স ৫৫ বছর', বলেন তিনি। 

image


১৯৮৫ সালে রোক সান্তেইরো নামে একটি শোতে অভিনয়ের মাধ্যমে ক্লডিয়ার পেশাদার অভিনয় জীবন শুরু হয়। এরপর থেকে তিনি অসংখ্য টেলিনোভেলাতে (ল্যাটিন আমেরিকান টিভি সোপ অপেরা) অভিনয় করেছেন এবং দীর্ঘ ক্যারিয়ারে একাধিক পুরস্কার জিতেছেন।

৫০ বছরের বেশি বয়সী মহিলাদের স্বাভাবিকভাবে গর্ভবতী হওয়া খুবই বিরল। তবে প্রজনন প্রযুক্তির অগ্রগতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে অনেক নারী ৫০ এর বেশি বয়সে গর্ভধারণ করেছেন। 


একাত্তর/এসজে 

মালয়েশিয়ার একটি মন্দিরে আশীর্বাদ দেওয়ার নাম করে এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১ খেতাবজয়ী অভিনেত্রী লিশাল্লিনি কানারান। অভিযুক্ত পুরোহিতের...
ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত রেশন দুর্নীতির মামলায় অবশেষে দেশটির কেন্দ্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
পৃথিবীতে প্রতিদিনই কতো না বিষ্ময়কর ঘটনা জন্ম হচ্ছে। তেমনই এক বিরল ও বিষ্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন আমেরিকার এক নারী। দুই দিনের ব্যবধানে তিনি জন্ম দিয়েছেন দুই সন্তানের।
ইরানে জনসমক্ষে মাথার স্কার্ফ খুলে ফেলার অভিযোগে দুই সুপরিচিত অভিনেত্রীকে তলব করেছে দেশটির বিচার বিভাগ। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া সোমবার এ খবর নিশ্চিত করেছে।খবরে বলা হয়, ৩৭ বছরের বারান কোসারি এবং ৪৪...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর