ইডির জেরা থেকে বেরিয়ে যা বললেন ঋতুপর্ণা

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৯:৫৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত রেশন দুর্নীতির মামলায় অবশেষে দেশটির কেন্দ্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার কলকাতার ইডির দপ্তরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তর থেকে বেরিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সংবাদ ও গণমাধ্যমকর্মীদের বলেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না। জানা গেছে, ব্যাংকে লেনদেন নিয়ে তথ্য জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি ।

গাড়িতে ওঠার আগে ঋতুপর্ণা আরও বলেন, ‘আমার সহযোগিতায় ইডি তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওঁরাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি। আর, ঋতুপর্ণার আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কিছু হয়নি। সিনেমা প্রযোজনার জন্য কিছু লেনদেন হয়েছিলো। সেই টাকা বেশ আগেই ফেরত দেয়া হয়েছে।

গত মাসেই টলিউড অভিনেত্রীকে সমন পাঠানো হয়েছিলো। সেই সময় মেইলের মাধ্যমে ঋতুপর্ণা জানান যে, বিদেশের থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী।

উল্লেখ্য দেশে ফিরে ‘অযোগ্য’ সিনেমার মুক্তি ও প্রচারের কাজে ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা। প্রসেনজিৎ ও তাঁর জুটির পঞ্চাশতম ছবি এটি। এখনও সিনেমা হলে চলছে ‘অযোগ্য’। প্রচার, শুটিংয়ের কাজ সামলেই বুধবার ইডি দপ্তরে হাজির হন অভিনেত্রী। আইনজীবীকে পাশে রেখেই ইডিকে মোকাবেলা করেছেন তিনি। 

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য পায় ইডি। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সবিস্তার কিছু জানায়নি ইডি। ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর